জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, সভাপতি টিটু ও সম্পাদক মামুন
সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা-৫৫০) ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে ভোট দেন। সংগঠনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৫৯২। ভোট গ্রহণ শেষে ৪ অক্টোবর সকালে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. জাকির হোসেন টিটু (ছাতা প্রতীক) ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মোজাফফর হোসেন (চেয়ার প্রতীক) পেয়েছেন ৬০৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে শেখ মামুন-অর-রশিদ (টেলিভিশন প্রতীক) ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৩৩ ভোট।
সহসভাপতি পদে শামিনুর রহমান সাদ্দাম (ঠেলাগাড়ি প্রতীক) ৪২৮ ভোট ও খন্দকার বদরুজ্জামান (টেবিল প্রতীক) ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. আশরাফুজ্জামান (সাজু) (মোটরসাইকেল প্রতীক) ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল (মোরগ প্রতীক) পেয়েছেন ৪১৪ ভোট। সহ-যুগ্ম সম্পাদক পদে কামাল (বাস প্রতীক) ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বাবুল হোসেন (টেবিল ফ্যান প্রতীক) পেয়েছেন ৪০৭ ভোট।
অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. সাজু আহম্মেদ (উড়োজাহাজ) ৫০৩ ভোট, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মশিয়ার (মাইক) ৪৫৮ ভোট, প্রচার সম্পাদক পদে মো. মিন্টু (হাতি) ৬৪২ ভোট, সহ-প্রচার সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন (ব্যাট-বল) ৬০৭ ভোট, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জুলফিকার হোসেন (ট্রাক) ৫৬২ ভোট, অফিস সম্পাদক পদে তরিকুল ইসলাম (মোবাইল) ৫৯৫ ভোট ও কোষাধ্যক্ষ পদে শেখ আব্দুল মজিদ (ফুটবল) ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মো. আব্দুস সামাদ, মো. বিল্লাল হোসেন, নুর আলম গাজী, মো. হোসেন আলী, মো. আজিজুল ইসলাম, মো. মোতাহার হোসেন, শেখ শফিকুল ইসলাম ও শেখ আনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী জহুরুল হক, সদস্যসচিব শেখ আরিফুর রহমান আলো ও সদস্য মো. মিয়ারাজ আলী।









