ঝাউডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক গাছের চারা বিতরণ
সয়বাদদাতা: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাতক্ষীরার ঝাউডাঙ্গার পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে দেড় শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাথরঘাটা সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, সদস্য ইমরান হোসেন, রনি হোসাইন ও নূর হোসেন উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ ফারুক হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল, সহকারী শিক্ষক আসাদুজ্জামান আশা ও মোহাম্মদ খালেক সরদার।
আয়োজকেরা জানান, শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে তাদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চারা বিতরণকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।









