বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

দালাল নয়, জীবনযোদ্ধা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
দালাল নয়, জীবনযোদ্ধা

সচ্চিদানন্দ দে সদয়
বাংলাদেশের হাসপাতালগুলোর করিডোরে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় জমে। কেউ এসেছেন অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে, কেউ বৃদ্ধ বাবাকে নিয়ে দৌড়াচ্ছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে, কেউবা রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে। এই ব্যস্ততা, উদ্বেগ আর অস্থিরতার মাঝেই কিছু পরিচিত মুখ প্রতিদিন ঘুরে বেড়ায়Ñকাঁধে ব্যাগ, হাতে ফাইল, মুখে ক্লান্তি, তবু বিনয়ী হাসি। তারা মেডিকেল রিপ্রেজেনটেটিভ।এই মানুষগুলোর দিকে সমাজের একাংশ এমনভাবে তাকায়, যেন তারা স্বাস্থ্যব্যবস্থার অবাঞ্ছিত কোনো চরিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রƒপ, অপমান আর “দালাল” শব্দের নির্বিচার ব্যবহার সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। অথচ একটু গভীরভাবে দেখলেই বোঝা যায়Ñএই মানুষগুলো আসলে বাংলাদেশের শ্রমজীবী শিক্ষিত মধ্যবিত্ত সমাজের সবচেয়ে অবহেলিত অংশগুলোর একটি।একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভের দিন শুরু হয় খুব ভোরে। শহর কিংবা জেলাÑযেখানেই হোক, সকাল আটটার আগেই তাকে প্রস্তুত হতে হয়। কারণ তার সামনে অপেক্ষা করে দীর্ঘ এক কর্মদিবস। হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসিÑএক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে ছুটতেই কেটে যায় পুরো দিন। অনেক সময় দুপুরের খাবার খাওয়ারও সুযোগ হয় না। কখনো সিঁড়ির কোণে দাঁড়িয়ে বিস্কুট খেয়ে, কখনো চায়ের দোকানে দুই মিনিট বসে আবার ছুটতে হয়। এই ছুটে চলা কোনো শখের নয়। এর পেছনে থাকে চাকরি টিকিয়ে রাখার লড়াই। থাকে মাস শেষে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার তাগিদ। বাংলাদেশের চাকরির বাজারে আজ সবচেয়ে বড় বাস্তবতার নাম বেকারত্ব। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বের হওয়া হাজার হাজার তরুণ বছরের পর বছর চাকরির পেছনে ঘুরছেন। কেউ বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, কেউ ব্যাংকের পরীক্ষার জন্য কোচিং করছেন, কেউ আবার হতাশ হয়ে বাড়িতে বসে আছেন। এই বাস্তবতায় মেডিকেল রিপ্রেজেনটেটিভের চাকরি অনেকের কাছে বেঁচে থাকার শেষ ভরসা হয়ে আসে।এ পেশার অধিকাংশ কর্মীই অনার্স বা মাস্টার্স পাস। অনেকে বিজ্ঞানভিত্তিক বিষয়ে পড়াশোনা করেছেন। তাদের অনেকেরই স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, গবেষক হওয়ার, সরকারি কর্মকর্তা হওয়ার। কিন্তু বাস্তবতা সব সময় স্বপ্নের মতো হয় না। পরিবার চালানোর প্রয়োজন, বাবার অবসর, ছোট ভাইবোনের পড়াশোনা, সংসারের দায়িত্বÑসব মিলিয়ে অনেকেই বাধ্য হয়ে এই পেশায় আসেন। এটা এমন একটি চাকরি, যেখানে চাকরির নিরাপত্তা কম, চাপ বেশি, আর সম্মান সবচেয়ে কম। একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভকে প্রতিদিন টার্গেট পূরণ করতে হয়। মাস শেষে কত বিক্রি হলো, কোন চিকিৎসক কোন ওষুধ লিখলেন, কোন ফার্মেসিতে ওষুধ পাওয়া যাচ্ছেÑসবকিছুর হিসাব দিতে হয়। কোম্পানির চাপ, মার্কেটের প্রতিযোগিতা, চিকিৎসকের সময়ের অভাবÑসবকিছু সামলাতে হয় একসঙ্গে।তবু তারা কাজ করে যান। কারণ তাদের পেছনে থাকে পরিবার।একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়তো রাতে বাসায় ফিরছেন ক্লান্ত শরীরে। কিন্তু বাসায় ঢুকতেই ছোট্ট সন্তান দৌড়ে এসে জড়িয়ে ধরে। স্ত্রী অপেক্ষা করে থাকেন রাতের খাবার নিয়ে। বৃদ্ধ মা হয়তো জিজ্ঞেস করেন, “বাবা, খেয়েছিস?” এই মানুষগুলোর জীবনও তো অন্য সবার মতোই। কিন্তু সমাজ তাদের দেখার সময় যেন মানবিকতা ভুলে যায়।বিশেষ করে হাসপাতালে প্রেসক্রিপশনের ছবি তোলার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। রোগীর গোপনীয়তার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এটাও বোঝা দরকার যে, অধিকাংশ ক্ষেত্রেই প্রেসক্রিপশন সার্ভের উদ্দেশ্য রোগীর ব্যক্তিগত তথ্য জানা নয়; বরং বাজারে ওষুধের উপস্থিতি নিশ্চিত করা।ধরা যাক, একজন চিকিৎসক নতুন একটি ওষুধ লিখলেন। কিন্তু আশপাশের কোনো ফার্মেসিতে সেটি পাওয়া গেল না। তখন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন রোগীই। এই ব্যবস্থাপনাটিই মূলত সমন্বয় করেন মেডিকেল রিপ্রেজেনটেটিভরা। তারা চিকিৎসকের প্রেসক্রিপশন বিশ্লেষণ করে কোম্পানিকে জানান কোন এলাকায় কোন ওষুধের চাহিদা বাড়ছে। এরপর সেই অনুযায়ী সরবরাহ নিশ্চিত হয়। এখানে রোগীর রোগ নিয়ে কৌতূহল নয়, বরং বাজার ব্যবস্থাপনার বিষয়টিই মুখ্য। তবু যদি কোথাও রোগীর গোপনীয়তা লঙ্ঘিত হয়, তবে অবশ্যই সেটি নিয়ে নীতিমালা হওয়া উচিত। সচেতনতা বাড়ানো উচিত। কিন্তু সেটির সমাধান অপমান হতে পারে না। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সহজে মানুষকে ছোট করা যায়। কয়েক সেকেন্ডের ভিডিও, কিছু কটূক্তি, কিছু ব্যঙ্গাত্মক মন্তব্যÑআর মুহূর্তেই একজন মানুষকে “খলনায়ক” বানিয়ে দেওয়া সম্ভব। মেডিকেল রিপ্রেজেনটেটিভরাও সেই নির্মম ট্রলের শিকার হয়েছেন। সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেকেই তাদের “দালাল” বলেন। কিন্তু প্রশ্ন হলোÑকোন অর্থে তারা দালাল? তারা কি কারও কাছ থেকে ঘুষ নেয়?তারা কি সরকারি অর্থ আত্মসাৎ করে?তারা কি মানুষের জমি দখল করে? তারা কি ব্যাংকের টাকা লুট করে বিদেশে পালিয়ে যায়?না।তারা মূলত একটি কোম্পানির পণ্য সম্পর্কে তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেন। পৃথিবীর সব দেশেই এই ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল শিল্পের একটি স্বীকৃত অংশ এটি। বাংলাদেশের ওষুধশিল্প আজ দেশের অন্যতম সফল খাত। দেশের চাহিদার বড় অংশ পূরণ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও ওষুধ রপ্তানি হচ্ছে। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার শ্রমিক, কর্মকর্তা, গবেষক, ফার্মাসিস্ট, বিপণনকর্মী ও মেডিকেল রিপ্রেজেনটেটিভ। একটি ওষুধ গবেষণা থেকে বাজার পর্যন্ত পৌঁছাতে বিশাল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। নতুন ওষুধের কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া, ব্যবহারবিধিÑএসব তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিতে হয়। এই কাজটিই করেন মেডিকেল রিপ্রেজেনটেটিভরা। চিকিৎসকেরাও তাদের গুরুত্ব বোঝেন। তাই ব্যস্ততার মাঝেও দুই-তিন মিনিট সময় দেন। কারণ নতুন ওষুধ সম্পর্কে আপডেট তথ্য জানা চিকিৎসাব্যবস্থারই অংশ।অথচ সাধারণ মানুষের চোখে এই পুরো প্রক্রিয়াটি অনেক সময় ভুলভাবে উপস্থাপিত হয়। সমস্যা হলো, আমরা পেশাকে বিচার করি বাইরে থেকে। একজন মানুষ সারাদিন কী কষ্ট করে, কী অপমান সহ্য করে, কী চাপের মধ্যে থাকেÑসেগুলো আমরা দেখি না।একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভকে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয় চিকিৎসকের চেম্বারের বাইরে। কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় অপমানও সহ্য করতে হয়। তবু তিনি হাসিমুখে কথা বলেন। কারণ তার পেশাই তাকে ধৈর্য শিখিয়েছে। এমনও হয়, একজন প্রতিনিধি সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরলেন, কিন্তু কোম্পানির টার্গেট পূরণ হয়নি। পরদিন আবার জবাবদিহি। চাকরি হারানোর ভয়। এই অনিশ্চয়তার মধ্যেই জীবন কাটে।বাংলাদেশে লাখ লাখ তরুণ এই পেশায় কাজ করছেন। তাদের বড় অংশই মধ্যবিত্ত বা নি¤œমধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা চাকরি না করলে হয়তো পরিবার চলবে না। বৃদ্ধ বাবার ওষুধ কেনা হবে না। ছোট ভাইয়ের বিশ্ববিদ্যালয়ের ফি দেওয়া যাবে না। মেয়ের স্কুলের বেতন বাকি পড়ে যাবে। তাই যখন সমাজ তাদের “দালাল” বলে অপমান করে, তখন সেটা শুধু একটি পেশাকে নয়, বরং সংগ্রামী মধ্যবিত্ত জীবনের মর্যাদাকেই আঘাত করে।আমাদের সমাজে এক অদ্ভুত বৈপরীত্য আছে। আমরা বড় দুর্নীতিবাজদের অনেক সময় সম্মান করি, কিন্তু সৎভাবে পরিশ্রম করা মানুষকে ছোট করি।যে তরুণ সারাদিন ঘুরে, ঘাম ঝরিয়ে, হালাল উপার্জন করে পরিবার চালায়Ñতার প্রতি সহানুভূতির বদলে আমরা বিদ্রƒপ ছুড়ে দিই। অথচ সমাজের আসল শক্তি তারাই। এ কথা ঠিক, সব মেডিকেল রিপ্রেজেনটেটিভই ফেরেশতা নন। কোনো পেশাতেই সবাই নিখুঁত নয়। কোথাও অনৈতিকতা থাকলে সেটির সমালোচনা হওয়া উচিত। কিন্তু সমালোচনা আর অপমান এক জিনিস নয়।কোনো ব্যক্তি ভুল করলে তার দায় ব্যক্তির। পুরো পেশার নয়। একইভাবে, কোনো চিকিৎসক ভুল করলে আমরা কি সব চিকিৎসককে অপরাধী বলি? কোনো সাংবাদিক অনৈতিক কাজ করলে কি সব সাংবাদিককে দোষ দিই? তাহলে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের ক্ষেত্রে এই সামষ্টিক অপমান কেন? আসলে আমাদের সমাজে শ্রমের মর্যাদা নিয়ে এখনো সংকট আছে।আমরা চাকরিকে সম্মান করি বেতনের অঙ্ক দেখে, পদবি দেখে, ক্ষমতা দেখে। কিন্তু একজন মানুষ কত কষ্ট করে সৎভাবে উপার্জন করছেন, সেটিকে মূল্য দিই কম। একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়তো মাসে খুব বেশি আয় করেন না। কিন্তু তিনি নিজের শ্রম বিক্রি করেন, বিবেক নয়। এই জায়গাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।আজকের বাংলাদেশে যেখানে দুর্নীতি, প্রতারণা, কমিশনবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রতিদিন খবর বের হয়, সেখানে যারা কঠোর পরিশ্রম করে সৎভাবে বাঁচতে চান, তাদের উৎসাহিত করা উচিত ছিল। কিন্তু বাস্তবে তারা অবহেলা আর অপমানই বেশি পান। এই পেশার মানুষের মানসিক চাপও কম নয়। সারাক্ষণ লক্ষ্য পূরণের চাপ, চাকরি হারানোর ভয়, মানুষের অবজ্ঞাÑসব মিলিয়ে তারা এক অদৃশ্য মানসিক যুদ্ধের মধ্য দিয়ে যান।তবু তারা হাল ছাড়েন না। কারণ তারা জানেন, তাদের পেছনে একটি পরিবার আছে। সন্তানের ভবিষ্যৎ আছে। বৃদ্ধ মা-বাবার ভরসা আছে।আমরা যখন হাসপাতালে যাই, তখন নিজের কষ্টটাই বড় মনে হয়। সেটি স্বাভাবিক। অসুস্থতার সময় মানুষের ধৈর্য কমে যায়। কিন্তু সেই সময়টাতে যারা কাজ করছেন, তারাও তো মানুষ। তাদেরও ক্লান্তি আছে, কষ্ট আছে, অপমানবোধ আছে। একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভকে হয়তো কেউ রাগ করে কিছু বলে ফেললেন। তিনি প্রতিবাদও করতে পারেন না। কারণ তিনি জানেন, সামান্য ভুল বোঝাবুঝিতেই চাকরি ঝুঁকিতে পড়তে পারে। এই নীরব সহনশীলতার গল্পগুলো কখনো খবর হয় না। খবর হয় কেবল বিতর্ক।আমাদের গণমাধ্যমেরও দায়িত্ব আছে। একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো একটি পেশাকে নেতিবাচকভাবে উপস্থাপন করা দায়িত্বশীল সাংবাদিকতা হতে পারে না। কারণ এর প্রভাব পড়ে লাখো মানুষের জীবনে। বাংলাদেশে স্বাস্থ্যব্যবস্থার নানা সীমাবদ্ধতা আছে। চিকিৎসক কম, রোগী বেশি, হাসপাতালের চাপ বেশি। এই পুরো ব্যবস্থার মধ্যে মেডিকেল রিপ্রেজেনটেটিভরা একধরনের “মধ্যবর্তী কর্মী” হিসেবে কাজ করেন। তাদের কাজ হয়তো সবার চোখে পড়ে না, কিন্তু তাদের অনুপস্থিতি টের পাওয়া যাবে খুব দ্রুত।
যদি কোনো এলাকায় প্রয়োজনীয় ওষুধ না পৌঁছায়, তার প্রভাব সরাসরি রোগীর ওপর পড়ে। তাই ওষুধ সরবরাহ ব্যবস্থা সচল রাখাও জনস্বাস্থ্যের অংশ। একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়তো দিনের শেষে খুব ক্লান্ত হয়ে বাসায় ফেরেন। কিন্তু মাস শেষে বেতন হাতে পেয়ে যখন মায়ের হাতে বাজারের টাকা তুলে দেন, সন্তানের জন্য নতুন জামা কেনেন, স্ত্রীর ওষুধ কিনে আনেনÑসেই মুহূর্তে তার শ্রমের মর্যাদা তৈরি হয়। এই মর্যাদাটুকু সমাজের কাছ থেকেও তিনি প্রাপ্য।আমাদের মনে রাখতে হবে, মানুষকে সম্মান করা মানে শুধু বড় পদধারীদের সম্মান করা নয়। বরং যারা নীরবে পরিশ্রম করে সমাজকে সচল রাখছেন, তাদের সম্মান করাও সভ্যতার পরিচয়।মেডিকেল রিপ্রেজেনটেটিভরা নিখুঁত নন। তাদের কাজের ধরন নিয়েও আলোচনা হতে পারে। নীতিমালা হতে পারে। রোগীর গোপনীয়তা রক্ষার বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তাদের অমানুষ বানিয়ে ফেলা, “দালাল” বলে অপমান করা কিংবা সামাজিকভাবে হেয় করা কোনো সমাধান নয়।আমরা যদি সত্যিই মানবিক সমাজ চাই, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভও এই দেশেরই সন্তান। তিনি কারও ভাই, কারও স্বামী, কারও বাবা। তিনি প্রতিদিন হালাল উপার্জনের জন্য লড়াই করছেন। তার ঘাম, তার পরিশ্রম, তার আত্মসম্মানÑএসবও মূল্যবান। সমাজের প্রতিটি সৎ শ্রমজীবী মানুষ সম্মান পাওয়ার অধিকার রাখেন।মেডিকেল রিপ্রেজেনটেটিভরাও তার ব্যতিক্রম নন। লেখক: সংবাদ কর্মী

Ads small one

সম্পাদকীয়/ প্রসঙ্গ: ডেঙ্গু সচেতনতার পাশাপাশি প্রয়োজন কার্যকর পদক্ষেপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: ডেঙ্গু সচেতনতার পাশাপাশি প্রয়োজন কার্যকর পদক্ষেপ

বর্ষার স্থায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে খুলনার পাইকগাছায় হঠাৎ করেই ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, জুন মাসের তুলনায় জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি দাঁড়িয়েছে। হঠাৎ করে এডিস মশাবাহিত এই রোগের বিস্তার স্থানীয় অধিবাসীদের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, বাসাবাড়ির আঙিনায় কিংবা আশপাশে জমে থাকা পরিষ্কার পানি—যেমন পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রেন ও ডাবের খোসাই এডিস মশার প্রজননক্ষেত্র হিসেবে কাজ করছে। এ ছাড়া উপজেলার বাইরে থেকেও আক্রান্ত রোগী আসার কারণে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতামূলক প্রচার চালানো সাধুবাদ পাওয়ার যোগ্য। চিকিৎসকদের বক্তব্য স্পষ্ট—ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং মশারির ব্যবহার প্রাথমিক ও কার্যকর প্রতিরোধক।
তবে বাস্তবতা হলো, কেবল সচেতনতামূলক বার্তা কিংবা পরামর্শ প্রদান করে এমন জনস্বাস্থ্য সংকট পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সাধারণ মানুষের নিজস্ব সচেতনতার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত সমন্বয় এখানে অত্যন্ত জরুরি।
পাইকগাছার বর্তমান পরিস্থিতি যেন মহামারীর দিকে মোড় না নেয়, সে জন্য অবিলম্বে কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা হলোÑ পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর উদ্যোগে পাইকগাছার প্রতিটি ওয়ার্ডে অবিলম্বে কার্যকর ওষুধ প্রয়োগ (ফগিং ও লার্ভিসাইড স্প্রে) শুরু করতে হবে। ড্রেন, বদ্ধ জলাশয় ও জমে থাকা পানির স্থানগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে। জ্বর হলেই যেন রোগীরা হাসপাতালে এসে পরীক্ষা করান, সে লক্ষ্যে চিকিৎসাসেবা সহজলভ্য রাখা এবং গ্রামপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নজরদারি বাড়াতে হবে। কাজের তাগিদে বা ভ্রমণের কারণে যারা বাইরে থেকে উপজেলায় আসছেন, তাঁদের লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষার আওতায় আনতে হবে।
ডেঙ্গু পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আগেই সমন্বিত ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রশাসনিক তৎপরতা এবং জনসচেতনতাÑএই দুইয়ের সমন্বয় ছাড়া পাইকগাছাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে জোর দেবেনÑএমনটাই প্রত্যাশা।

​মিরপুরে সাবেক গাড়িচালককে ‘হত্যার চেষ্টা’, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
​মিরপুরে সাবেক গাড়িচালককে ‘হত্যার চেষ্টা’, এমপি গাজী নজরুলের বিরুদ্ধে অভিযোগ

Oplus_131072

​পত্রদূত ডেস্ক: ​সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অসামাজিক কার্যকলাপের গোপন তথ্য জেনে ফেলার কারণে সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটির বিচার দাবি করে এবং নিজের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী ওবায়দুর রহমান। আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
​আবেদনে ওবায়দুর রহমান (জাতীয় পরিচয়পত্র নম্বর: ২৩৬৭৪৫০৬৫৩) উল্লেখ করেন, বিগত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর একটি ফ্ল্যাটে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
​আবেদনকারীর দাবি, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্দেশে তিন ব্যক্তি লাঠিসোটা নিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। হামলার বিস্তারিত বর্ণনা দিয়ে আবেদনে বলা হয়, ওবায়দুরের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন এসে তাকে উদ্ধার করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
​হামলার পেছনের কারণ হিসেবে ওবায়দুর রহমান আবেদনে দাবি করেন, তিনি এমপি গাজী নজরুলের দীর্ঘদিনের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ছিলেন। এই সুবাদে এমপির বিভিন্ন দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত অসামাজিক কার্যকলাপের তিনি প্রত্যক্ষদর্শী।
​আবেদনে অভিযুক্ত সংসদ সদস্যের বিরুদ্ধে এলাকায় জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং গ্যাং বা ‘মব’ গঠন করে সন্ত্রাসের অভিযোগ আনা হয়। এছাড়া বিভিন্ন স্থানে এমপির বিতর্কিত গতিবিধির কয়েকটি নির্দিষ্ট তারিখ ও সময়ের কথা আবেদনে উল্লেখ করে তা সিসিটিভি ফুটেজ এবং ভিডিও প্রমাণের মাধ্যমে যাচাই করার দাবি জানানো হয়। ​এমপি গাজী নজরুলের আদেশে এই হামলা চালানো হয়েছে দাবি করে ওবায়দুর রহমান অভিযুক্ত হামলাকারী এবং নির্দেশদাতার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নিজের জীবনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন।
এদিকে বিতর্কের মুখেই ২১ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিখিত বিবৃতি দিয়ে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। লিখিত বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ঘটনাটি গত ১৩ জুলাইয়ের এবং এর পেছনে তাঁর নিজস্ব গাড়িচালকের সুপরিকল্পিত ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির নীল নকশা রয়েছে।
বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথমা স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে সঙ্গে নিয়ে মগবাজারে অবস্থিত দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে তাঁরা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করেন। অবস্থানকালে গাড়িচালক ওবায়দুল্লাহ সুকৌশলে ৬ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে ওই কার্যালয়ে ঢোকার ব্যবস্থা করে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, ওই অপরিচিত ব্যক্তিরা কক্ষে ঢুকে তাঁর ও পরিবারের সদস্যদের পরিচয় জানতে চেয়ে চরম হেনস্তা করে। একপর্যায়ে তাঁদের কার্যালয়ের নিচে একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সে সময় তাৎক্ষণিকভাবে কিছু টাকা প্রদান করার পরই তাঁরা সেখান থেকে রেহাই পান।
ঘটনার পরবর্তী পরিস্থিতিতে গাজী নজরুল ইসলাম জানতে পারেন যে, এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন তাঁর গাড়িচালক ওবায়দুল্লাহ, যিনি সম্পর্কে তাঁর দ্বিতীয় স্ত্রীর মামা। সংসদ সদস্য জানান, তাঁর শ্বশুর মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর দুলাভাইয়ের পারিবারিক পূর্বশত্রুতা ছিল। ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে ওবায়দুল্লাহ তাঁর কাছে ৫ লাখ টাকা এবং মাসুম বিল্লাহর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে অফিসের সিসিটিভি ফুটেজ ব্যবহার করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং পরিবারের ক্ষতি করার সরাসরি হুমকি দেওয়া হয়।

দেশের সীমানা পেরিয়ে বিবিসির খবরেও এমপি গাজী নজরুল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
দেশের সীমানা পেরিয়ে বিবিসির খবরেও এমপি গাজী নজরুল

Oplus_131072

ভিডিওতে ভাইরাল, জামায়াত এখন কী করবে
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের একটি ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনাটি কেন্দ্র করে সংসদ সদস্য, তাঁর প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, শ্বশুর ও দলীয় নেতাদের কাছ থেকে নানা ব্যাখ্যামূলক ও পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। পাশাপাশি ইন্টারনেটে দ্বিতীয় স্ত্রীর একটি বিতর্কিত জীবনবৃত্তান্ত (বায়োডাটা) ও কাবিননামা ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। বিষয়টি মঙ্গলবার টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। দেশের সীমানা পেরিয়ে বিবিসির খবরেও স্থান পায় এমপি গাজী নজরুল ইসলাম। বিবিসির খবরে বলা হয়Ñ এক তরুণীর সাথে নিজের ‘ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও’ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার দাবি, তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ই জুন ওই তরুণীকে বিয়ে করেছেন।
যদিও সামাজিক মাধ্যমে ওই তরুণীর একটি জীবন বৃত্তান্ত ছড়িয়ে পড়েছে। এতে সবুজ কালির কলমে ‘জোর সুপারিশ করছি’ লিখে স্বাক্ষর করেছেন মি. ইসলাম, যাতে তারিখ উল্লেখ আছে ২২শে জুন ২০২৬। ওই জীবন বৃত্তান্তে তরুণীটির বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।
ভাইরাল হয়ে পড়া ওই জীবন বৃত্তান্ত অনুযায়ী তরুণীটি ২০০৮ সালের ২২শে মে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ ৭৭ বছর বয়েসি মি. ইসলামের দাবি অনুযায়ী ১৭ই জুন বিয়ে হলে ওই দিন তরুণীটির বয়স ছিল ১৮ বছর ২৬দিন।
গাজী নজরুল ইসলাম এর আগে পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদে জামায়াত দলীয় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে জানিয়েছিলেন যে, মি ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
এদিকে তরুণীর সাথে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল হওয়ার পর ‘মেয়েদের শালীনভাবে চলাফেরা ও মাথায় পর্দা রাখার পরামর্শ’ দেওয়া নিয়ে মি. ইসলামের একটি বক্তব্যের পুরনো ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারের সময় তিনি ওই মন্তব্য করেছিলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে জানিয়েছেন যে ঘটনাটির দিকে তারা দলীয়ভাবে নজর রাখছেন এবং বেআইনি বা অবৈধ কিছুর প্রমাণ পেলে সে অনুযায়ী দল ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন তিনি। তার দল জামায়াতে ইসলামীর দিক থেকেও একই বক্তব্য দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাঞ্জাবি পরিহিত অবস্থায় গাজী নজরুল ইসলামকে সালোয়ার কামিজ পরিহিত এক তরুণীর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। তার এই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার জন্য মি. ইসলাম ওই তরুণীর এক মামাকে দায়ী করেছেন।
কিন্তু ওই তরুণী তার বিবাহিত স্ত্রী হয়ে থাকলে তার মামা কেন এটি করবে সেই প্রশ্নের কোনো জবাব আসেনি কোনো পক্ষ থেকে।
সোমবার বিকেল থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়াতে শুরু করলে প্রথম দিকে ফেসবুকে তার সমর্থকরা এটি ‘এআই ব্যবহার করে করা হয়েছে’ উল্লেখ করে পাল্টা প্রচারণা শুরু করে। কিন্তু মঙ্গলবার সকাল নাগাদ কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দাবি করে যে ভিডিও এআই দিয়ে বানানো নয়।
এসব নিয়ে বিতর্কের মধ্যেই মঙ্গলবার বেলা ১২টা ০১ মিনিটে নিজের ফেসবুক পাতায় একটি বিবৃতি দিয়েছেন গাজী নজরুল ইসলাম।
এতে তিনি দাবি করেন, গত ১৭ই জুন পারিবারিকভাবে তার প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় স্ত্রীর পিতার বাসভবনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ফলে তার বিরুদ্ধে ‘প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই’ বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে তিনি দাবি করেন যে, গত ১৩ জুলাই, ২০২৬ ইং তারিখে তিনি তার প্রথমা ও দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর পিতার ব্যবসায়িক অফিসে যান।
“সেখানে আমরা আনুমানিক সোয়া এক ঘণ্টা অবস্থান করি। আমরা উক্ত অফিসে অবস্থানকালে যোহরের নামাজ আদায়ের পূর্বে আমার গাড়িচালক ও আমার দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যায়। পরবর্তীতে সে ৫/৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের জিম্মি করে ১ লক্ষ টাকা আদায় করে”।
তিনি ওই বিবৃতিতে আরও বলেন, “আমি চলাচলের জন্য যে ভাড়াকৃত গাড়িটি ব্যবহার করি, ওবায়দুল্লাহর যোগসাজশে পরবর্তীতে সেটিও আটকে রেখে দফায় দফায় আমাদের কাছে কয়েক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। আমি এসময় জানতে পারি, আমার দ্বিতীয় স্ত্রীর পিতা মোঃ মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জের ধরেই এই ষড়যন্ত্রের ঘটনা ঘটানো হয়েছে।
‘’পরবর্তীতে, হিংসা ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ওবায়দুল্লাহ আমাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত”।
কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের একজন এমপিকে তার বৈধ দ্বিতীয় স্ত্রীর মামা বা তার লোকেরা জিম্মি করে টাকা আদায় করবেন- এ দাবি কতটা যৌক্তিক তাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নজরুল ইসলামের দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে মগবাজারে, যেটি কেন্দ্রীয় কার্যালয়ের কাছেই। সাধারণত ওই এলাকায় জামায়াতের বহু কর্মী সমর্থকের উপস্থিতি থাকে।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, “কথাটা হয়তো যৌক্তিক মনে হচ্ছে না কিন্তু এমপি সাহেব আমাদের জানিয়েছেন যে তিনি তার স্ত্রীদের নিয়েই সেখানে গিয়েছিলেন। তার স্ত্রীরাও সামাজিক মাধ্যমে বলেছেন। তারপরেও আমরা সাংগঠনিকভাবে দেখবো যে তাকে হেয় করার চেষ্টা হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। সেটি দেখে সে অনুযায়ী পদক্ষেপ নিবো আমরা”।
মঙ্গলবার দুপুরের পর পর গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী পরিচয় দিয়ে মাকসুদা ইসলাম একটি ভিডিও বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেখানে তাকে লিখিত বিবৃতি পড়তে দেখা গেছে।
এতে তিনি বলেছেন, “আমার স্বামী গাজী নজরুল ইসলামের সহিত মরিয়মের (দ্বিতীয় স্ত্রী) সাথে বিবাহ হয়েছে। যারা এটা নিয়ে কুৎসা রটাচ্ছে তীব্র প্রতিবাদ জানাই। এ থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো”।
এরপর নিজেকে গাজী নজরুল ইসলামের স্ত্রী পরিচয় দিয়েও আরেকটি বক্তব্য দেন গাজী নজরুল ইসলামের সাথে দেখা যাওয়া তরুণী। এই ভিডিওতে তাকে মুখে মাস্ক পরা দেখা গেছে। সেখানে ওই তরুণী বলেছেন, “আমার স্বামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই।’’
তিনি বলেন, “প্রথমত আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। ২০২৬ সালের ১৭ই জুন সাতক্ষীরার শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। তেরই জুলাই গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে মগবাজারে আমার বাবার অফিসে যান”।
জামায়াতের নায়েবে আমির ও সংসদীয় দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসি বাংলাকে বলছেন, বিষয়টি তাদের দৃষ্টিতে এসেছে এবং তারা এ বিষয়ে নজর রাখছেন।
“সামাজিক মাধ্যমে বিষয়টি নানাভাবে এসেছে। ওনার ও তার স্ত্রীদের বক্তব্যও এসেছে। তিনি যদি বেআইনি ও অবৈধ কিছু না করেন তাহলে সেটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু তিনি যদি বেআইনি ও অবৈধ কিছু করে থাকেন তাহলে অবশ্যই জামায়াত দল হিসেবে ব্যবস্থা নিবে,” বিবিসি বাংলাকে বলেছেন তিনি।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, “এমপি সাহেব বলেছেন সাথে তার স্ত্রী ছিল। এখন সেই ভিডিও কিভাবে ভাইরাল হলো সেই তথ্য উদঘাটন করতে হবে। এটি কী তাকে হেয় করার চেষ্টা নাকি অন্য কোনো বিষয় সেটি সাংগঠনিকভাবে দেখে, শুনে ও বুঝে আমরা পদক্ষেপ নিব”।
গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল শোরগোলের মধ্যেই জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে বলেছে যে, “গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে”।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলাম কে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে আজ ২১শে জুলাই (মঙ্গলবার) এক বিবৃতি প্রদান করেছেন।
তিনি বলেন, “অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে”।
“ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জনাব গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে,” বিবৃতিতে দলটি বলেছে।