দেবহাটায় আন্তপ্রাথমিক ফুটবলে বালক দলে কুলিয়া ও বালিকা দলে খাসখামার জয়ী
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে আন্তপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টায় কুলিয়া আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের বালক ও বালিকাÑউভয় বিভাগে শনিবার চূড়ান্ত পর্যায়ের লড়াই হয়। বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ের খেলায় কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন আর রশীদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, পুষ্পকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তনিমা পারভীন, খাসখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুর নাহার এবং সহকারী শিক্ষক আবদুর রব, আল-আমিন আলম ও হাবিবুর রহমান প্রমুখ।









