দেবহাটায় সরকারি ‘লেক’ লিজ প্রদান!
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া নতুন কাঁচা বাজার সংলগ্ন প্রায় এক বিঘার একটি সরকারি জলাশয় (লেক) মাছ চাষের জন্য লিজ দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় কুলিয়া নতুন বাজার সর্বসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত ডাকের (নিলাম) মাধ্যমে এই লিজ প্রক্রিয়া সম্পন্ন হয়। বার্ষিক হিসেবে ১৪ এপ্রিল ২০২৬ (১লা বৈশাখ) থেকে আগামী দুই বছরের জন্য মোট ৯৪ হাজার টাকায় সর্বোচ্চ ডাকদাতা হিসেবে লিজ পেয়েছেন পূর্ব কুলিয়া গ্রামের মৃত নবাত আলীর ছেলে আব্দুল আজিজ। তবে লিজ গ্রহীতাকে জলাশয়টি সংস্কার করার জন্য মোট টাকা থেকে ৭ হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে।









