বাংলা নববর্ষ উপলক্ষে ভোমরা-বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
এম এ রহিম, বেনাপোল (যশোর): পহেলা বৈশাখের সরকারি ছুটিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেনাপোল-পেট্রাপোল, ভোমরা-ঘোজাডাঙ্গা স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান জানান, মঙ্গলবার বৈশাখের ছুটিতে বন্দর ও কাষ্টমস বন্ধ। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পহেলা বৈশাখ মঙ্গলবার সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে এক দিনের জন্য আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আটকা পড়েছে দু’দেশের শতাধিক পন্যবাহি ট্রাক। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টকেও বিষয়টি জানানো হয়েছে। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পরিদর্শক সৈয়দ মোর্তজা আলী জানান, মঙ্গলবার পহেলা বৈশাখের সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। দুই দেশের মধ্যে যাতায়াতে কোন প্রভাব পড়বে না।
দেশের বিভিন্ন স্থানের ন্যায স্থলবন্দর বেনাপোলসহ শার্শা ও বাগআচড়া এলাকায় উৎসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
বাঙালির চিরচেনা চিরজানা এই বৈশাখে অনুষ্ঠানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকালে বেনাপোলসহ বিভিন্ন এলাকায বৈশাখের র্যালি প্রদর্শিত হয়। হরেক রমক সাজে বেনার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে যোদদেন র্যালিতে। চলে পান্তা ইলিশসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা।









