বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ধুলিহর-ব্রহ্মরাজপুর বালিকা বিদ্যালয়
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক মৃণাল কুমার বিশ্বাসের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার মণ্ডল।
এ সময় বক্তব্য দেন সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, খালেদা খাতুন ও হারুনর রশিদ।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ধরনের দিবস পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসা
সংবাদদাতা: সাতক্ষীরার আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন। সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম। বক্তব্য দেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ বিশ্বাস ও প্রভাষক রেজাউল করিম।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি দেশের জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনার সঙ্গে জড়িত। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম অনুসরণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের ইতিহাস নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। তাঁদের মতে, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের সমর্থকেরা এ দিনের ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করেছে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ এবং বিশেষ দোয়া করা হয়।

module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;
সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসুস্থ থাকায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক অরুণ কান্তি সানা।
সভায় বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
সাতক্ষীরার আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয়ের মিলনায়তনে ‘৭ নভেম্বরের চেতনা ও জাতীয় সংহতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশপ্রেম, সুশাসন ও জাতীয় সংহতির চর্চার ওপর গুরুত্ব দেন। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন করার আহ্বানও জানান তাঁরা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।









