রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে নাটক প্রদর্শন ও পাঠচক্র
স্বদেশ সংস্থার বাস্তবায়নে ‘আইন ও সালিশ কেন্দ্র’ (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে ‘এনগেজ ঘরনি’ প্রকল্প পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে মানবাধিকার, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সদস্যদের অংশগ্রহণে সচেতনতামূলক নাটক প্রদর্শন ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। সচেতনতামূলক কর্মসূচিতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ স্থানীয় নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম, প্যারালিগাল শরিফুল ইসলাম ও হিসাবরক্ষক তাপস বিশ্বাস। প্রেসবিজ্ঞপ্তি












