শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

সভায় বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পেন্ডিং প্রসেস, সাক্ষীর হাজিরা ও সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজতর হবে। সম্মেলনে বিচারিক ম্যাজিস্ট্রেটগণ, জেলা পুলিশের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ads small one

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকার জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, জামায়াতের উপজেলা আমির ও কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর-রশীদ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবির হোসেন, পৌরসভার সচিব তুষার কান্তি, কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও শিক্ষক বাকী বিল্লাহ শাহী উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের চারপাশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা হবে।

আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আকস্মিক বজ্রপাতে রুবিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবিনা খাতুন ওই গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে রুবিনা খাতুন নিজ বাড়ির পেছনে গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনিতে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
আশাশুনিতে ১৪৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় এইচএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ‘আলোকিত আশাশুনি’র উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আলোকিত আশাশুনির আহ্বায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে এবং প্রভাষক শিরিন বাহার ও সহকারী প্রধান শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. এম নজরুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ রুহুল আমিন, স ম হেদায়েতুল ইসলাম, আবু মুছা তারিকুজ্জামান তুষার, রুহুল কুদ্দুছ ও মশিউল হুদা তুহিন। আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।