সাতক্ষীরায় প্রবীণ কল্যাণ সংস্থার উদ্যোগে ১০ অসচ্ছল ব্যক্তি পেলেন এক লাখ টাকার আর্থিক অনুদান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ও প্রবীণ কল্যাণ সংস্থার উদ্যোগে ১০ জন অসচ্ছল ব্যক্তিকে এক লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। সহায়তার অর্থ পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
জানা গেছে, সাবেক সচিব ও বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে প্রবীণ কল্যাণ সংস্থা ও জেলা সমাজসেবা অধিদপ্তর।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপপরিচালক রোকনুজ্জামান, প্রবীণ কল্যাণ সংস্থার প্রতিনিধি কাজী আবু হেলাল, সমাজসেবক রাজিবুল ইসলাম রাজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুদানের চেক পাওয়া ১০ জন উপকারভোগী হলেনÑমো. সাজ্জাদ মোল্যা (দামারপোতা), আরমান হোসেন (দামারপোতা), সানজানা সামিয়া (দামারপোতা), জাহানারা খাতুন (মহাজনপুর), সহিদুল ইসলাম (দামারপোতা), মো. মেহেদী হাসান (দামারপোতা), মো. আহাদ মোল্যা (দামারপোতা), মো. আফছার আলী (মাছখোলা), মো. সোহান হোসেন (দামারপোতা) ও মোছা. সালেহা খাতুন (দামারপোতা)।









