বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া ও মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে অগ্নিনির্বাপণ মহড়া ও মতবিনিময়

সংবাদদাতা: ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে গ্রাহকসেবার মানোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের কনসালটেন্ট সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. নূরুল ইসলাম, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল ইসলাম, হিসাব বিভাগের ইনচার্জ শেখ শরিফুল আউয়ালসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে এবং রোগীদের সেবা আরও সহজ করতে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভা শেষে হাসপাতাল চত্বরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় একটি ব্যবহারিক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের কর্মীদের অগ্নিকা-ের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলা, অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার এবং রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কৌশল হাতে-কলমে শেখানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্পদ ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সচেতনতামূলক মহড়ার আয়োজন।

Ads small one

আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান উপলক্ষে র‌্যালি ও সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান উপলক্ষে র‌্যালি ও সভা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু অভিযোজন প্রচারাভিযান ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি উপজেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহেলা পারভিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম এবং সাংবাদিক কল্যান ব্যানার্জী। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’-এর উপজেলা ম্যানেজার আসাদুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে মাসুম বিল্লাহ, রোকসানা পারভিন, প্রবীর কুমার ও ফাতেমা খাতুন বক্তব্য দেন।

বর্ষা শুরু হতেই জলাবদ্ধতার আতঙ্কে ভোমরা বন্দরবাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
বর্ষা শুরু হতেই জলাবদ্ধতার আতঙ্কে ভোমরা বন্দরবাসী

ভোমরা সংবাদদাতা: আষাঢ়-শ্রাবণের বর্ষা মৌসুম শুরু হতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় জলাবদ্ধতার পুরনো আতঙ্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, মাঝারি ধরনের বৃষ্টি হলেই গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা পানিতে ডুবে যায়।
বন্দরের প্রধান সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে বাণিজ্যিক ভবন, হোটেল ও দোকানপাট গড়ে উঠলেও পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই স্থলবন্দরের পার্কিং ইয়ার্ড ও কাস্টমস হাউসের ভেতরে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। এতে আমদানি পণ্যবাহী ট্রাকগুলো ঝুঁকির মধ্যে পড়ে এবং নোংরা পানিতে দাঁড়িয়ে পণ্য ওঠানো-নামানোর কাজ করতে গিয়ে শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন। বর্তমানে সেচ পাম্পের সাহায্যে সাময়িকভাবে পানি নিষ্কাশন করা হচ্ছে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পথচারী ও শিক্ষার্থীরা। সড়কে পানি জমে বড় বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বর্জ্যমিশ্রিত নোংরা পানির কারণে চর্মরোগ ও মশাবাহিত রোগের আশঙ্কা তৈরি হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, জলাবদ্ধতায় বন্দরে উৎপাদনশীল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। শ্রাবণের প্রবল বর্ষণের আগেই এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

নৈশপ্রহরীকে ২০ ঘণ্টা ডিউটি করানোর অভিযোগ বানোয়াট: প্রধান শিক্ষক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
নৈশপ্রহরীকে ২০ ঘণ্টা ডিউটি করানোর অভিযোগ বানোয়াট: প্রধান শিক্ষক

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় খড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরীকে দিনে ও রাতে মিলিয়ে প্রায় ২০ ঘণ্টা দায়িত্ব পালন করানোর অভিযোগটি বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদাশ মন্ডল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের নৈশপ্রহরী তুহিন ঢালী ঠিকমতো পাহারার দায়িত্ব পালন করেন না। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিদ্যালয়ের ভেতরে আছেন দাবি করলেও গোপনে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানে থাকেন না। সত্যতা যাচাইয়ের জন্য সহকারী শিক্ষক রথীন্দ্রনাথ সরদারকে বিদ্যালয়ে পাঠানো হলে তিনি তুহিন ঢালীকে সেখানে পাননি। প্রধান শিক্ষকের দাবি, এই ঘটনা ধামাচাপা দিতে এবং অন্য কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বহিরাগত কিছু ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে তাকে হয়রানি করেছেন এবং গণমাধ্যমে মিথ্যা খবর ছড়িয়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, বিদ্যালয়টির পড়াশোনার মান ভালো এবং এলাকার মেয়েরা এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছে। কিছু অসাধু মানুষ ঈর্ষান্বিত হয়ে প্রধান শিক্ষকের নামে এমন মিথ্যা খবর ছড়াচ্ছে বলে তারা দাবি করেন।
তবে নৈশপ্রহরী তুহিন ঢালীর দাবি, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাকে বিদ্যালয় পাহারা দিতে হয়। এরপর আবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষকদের নির্দেশনা ও অন্যান্য দায়িত্ব পালন করতে হয়।