সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের তিন দিনের প্রশিক্ষণ সম্পন্ন
সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় তালা উপজেলার ত্রিশ মাইল মোড়স্থ অগ্রগতি রিসোর্টের হলরুমে গত ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩০ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে প্রশিক্ষণ পরিচালনা করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী মো. সুইট খান, প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন, আবিদ হাসান ও প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান। প্রেসবিজ্ঞপ্তি











