বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সিটি কলেজ মোড়-কাশেমপুর রাস্তা এখন ‘মরণফাঁদ’

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
সিটি কলেজ মোড়-কাশেমপুর রাস্তা এখন ‘মরণফাঁদ’

oppo_0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরতলীর সিটি কলেজ মোড় থেকে কাশেমপুর পূর্বপাড়া পর্যন্ত সড়কটির এখন কঙ্কালসার দশা। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় পিচ ও খোয়া উঠে গিয়ে রাস্তাটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই দশক ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও সড়কটি মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন চরম ঝুঁকি আর দুর্ভোগ নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ জায়গায় পিচের আস্তরণ নেই। বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদা ও নর্দমায় রূপ নেয়। স্থানীয়রা জানান, জরাজীর্ণ এই রাস্তায় প্রায়ই যাত্রী ও পণ্যবাহী যানবাহন উল্টে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের চলাচলের ক্ষেত্রে ভোগান্তি চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর দাবি, প্রতিবার নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট শেষ হলে সেই প্রতিশ্রুতির আর বাস্তবায়ন দেখা যায় না। বছরের পর বছর পার হলেও সড়কটির ভাগ্যোন্নয়নে কেউ এগিয়ে আসেনি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জনগুরুত্বপূর্ণ এই পথটি আধুনিকায়ন ও চলাচলের উপযোগী করতে তারা প্রধানমন্ত্রী ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Ads small one

ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পূর্বাহ্ণ
ডা. আনিছুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বর শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

আসরের নামাজের পর ইটাগাছা সিঅ্যান্ডবি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে উক্ত দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক একে মোহাম্মদ আলী।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম তদারকি ও পড়াশোনার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটিতে তিনি এই দায়িত্ব পান। একে মোহাম্মদ আলী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের হযরত আবুবকর সিদ্দীক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট কমিটির সচিব মো. আব্দুল মান্নান।

সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদিস থেকে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম বিলালী। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান শিক্ষকেরা।