ডিবি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ডি. বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনা কমিটির সচিব ডা. মো. জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আশরাফুজ্জামান খোকন, দীপক কুমার মল্লিক। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই ও শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা। বক্তারা এ ধরনের সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।









