মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ স্বপদে বহাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ স্বপদে বহাল

‎তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ (বাবলু) পুনরায় ইউনিয়ন পরিষদে তাঁর দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন। দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়নজুড়ে আলোচনাসহ নিজ অনুসারী, কর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

প্রণব ঘোষ বাবলু স্বপদে বহাল হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ্য খেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

‎সমর্থকদের দাবি, জনগণের আস্থা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রণব ঘোষ (বাবলু)। তাঁদের প্রত্যাশা- তিনি আগের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজলভ্য করবেন। ‎দায়িত্ব গ্রহণের পর প্রণব ঘোষ (বাবলু) বলেন, খলিলনগর ইউনিয়নের জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব ধরনের বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

‎তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন।

‎স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রণব ঘোষ (বাবলু)-এর নেতৃত্বে খলিলনগর ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও জনসেবা নিশ্চিত হবে। পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে নতুন গতি ত্বরান্তিত হবে বলে স্থানীয় মানুষের প্রত্যাশা।

 

 

 

 

Ads small one

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মফিদুল ইসলাম, সেক্রেটারি ইদ্রিস আলী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান।

এ ছাড়া জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুদ রানা, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম (লাল্টু), কুমিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন বক্তব্য দেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামন্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমান জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ সময় নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।

 

সভায় অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভ্যান ও হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
কলারোয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের ভ্যান ও হুইলচেয়ার দিলেন জেলা প্রশাসক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ভ্যান এবং পৌরসভা থেকে সাব-রেজিস্ট্রি অফিসের সেবা গ্রহণকারীদের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৯ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝেও হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া পাঁচ জন অসহায় ব্যক্তিকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যান বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ মানুষের চলাচল ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য ভ্যান এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ায় তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম মানবিক সহায়তার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন, থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

পাটকেলঘাটার পল্লীতে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
পাটকেলঘাটার পল্লীতে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি সংগঠিত হয়েছে।

সোমবার রাতে এ ছুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছে আনুমানিক দেড় দুই হাজার টাকা চুরি হয়েছে।