মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

কলারোয়ায় দুর্বৃত্তের কোপে নিঃস্ব কৃষক, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কলারোয়ায় দুর্বৃত্তের কোপে নিঃস্ব কৃষক, থানায় অভিযোগ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এক কৃষকের ১৬ কাঠা জমির সবজি গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার ঝাঁপাঘাট মাঠে এ ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।
ক্ষতিগ্রস্ত কৃষক মহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ১০ বছর ধরে ওই মাঠে টমেটো, কাকরোল, কুল ও কচুরমুখী চাষ করে আসছেন। বুধবার রাতে দুর্বৃত্তরা তার ১০ কাঠা জমির টমেটো এবং ৬ কাঠা জমির কাকরোল গাছ কেটে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এর আগে গত দুই মাস আগেও তার চার কাঠা জমির কাকরোল গাছ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। সে সময় থানা ও কৃষি অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে তিনি অভিযোগ করেন। এবারও এ ঘটনায় কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

কয়রায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
কয়রায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী

কয়রা (খুলনা) প্রতিনিধি: দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও অসাম্প্রদায়িক চেতনা। এই উৎসব মানুষের মধ্যে ভালবাসা, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা থেকে কয়রা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, জেলা জাসাস আহবায়ক শহিদুল ইসলাম সহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম মাওলা বক্স, শরিফুল আলম, এড. আব্দুর রশিদ, আব্দুস সামাদ, প্রফেসর আবুল কালাম, জিএম রফিকুল, হাবিবুর রহমান, নাজমুল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, শেখ সিরাজুল ইসলাম, সালাউদ্দিন লিটন, সাইফুজ্জামান, আইয়ুব আলী, রওশন মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, ইয়ারুল ইসলাম রিপন, মল্লিক আজাদ, জাহিদুর রহমান শোভন, মাসুম বিল্লাহ, শেখ মাহমুদ পারভেজ, গোলাম রসুল, নূরুল ইসলাম খোকা, দিলরুবা মিজান, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, নজরুল ইসলাম, জামাল জাফরিন, ডিএম হেলালউদ্দিন, আবুল কালাম আজাদ কাজল, মহরম হোসেন, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হাসান, এহসানুল ইছান, জুবায়ের হোসেন প্রমুখ।

 

পাটকেলঘাটায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
পাটকেলঘাটায় পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিজয় নবমীতে পাটকেলঘাটার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পাটকেলঘাটার কালীবাড়ি দুর্গা মন্দির পরিদর্শনকালে পূজা কমিটির সভাপতি চিত্র মজুমদারের সভাপতিত্বে বক্তৃতায় তিনি বলেছেন ধর্ম যার যার উৎসব সবার।
হাবিব আরো বলেন, হিন্দু মুসলমান সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ বসবাস করার মাধ্যমে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। কোন ধর্মকে লাঞ্ছিত অপমানিত করে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তার বক্তৃতা আরো বলেছেন, সরকারের প্রশাসন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরিবেশে তাদের দায়িত্ব পালন করে চলেছে। আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। তিনি আরো বলেছেন, সরকার সকল ধর্মের মানুষকে সম্মান দিয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি মিনাল কান্তি রায়, পূজা কমিটির উপদেষ্টা পুলক কুমার পাল, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা ডাক্তার মামুনুর রহমান খান, বিএনপি নেতা আব্দুল আলী, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন, তালা উপজেলা বিএনপি যুবুদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মহানবমীর হোম ও যজ্ঞ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
মহানবমীর হোম ও যজ্ঞ

বিপুল চন্দ্র রায়

 

ঘৃতের আহুতি, বেলপাতা

আর শস্যে ও ধানে—

বামুনের মুখে মন্ত্রোচ্চারণ,

ভক্তরা মায়ের ধ্যানে।

 

নবমী যজ্ঞের পবিত্রতায়

জাগুক পুণ্য ধর্মের বাণী।

সমৃদ্ধি নেমে আসুক ঘরে ঘরে,

ঘুচুক সকল গ্লানি।