রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশিকার আলোকে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক সমরেশ রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশনা পারভীন, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম আক্তার এবং এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া।

রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদ, জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সদস্যসচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, ষোলআনার সভাপতি জি এম শুক্রুজ্জামান ও মাওলানা আশরাফুল ইসলাম।

শিক্ষাবিদ ও প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আখতার শম্পা, অঞ্জলী রাণী শীল ও মডেল মসজিদের ইমাম মো. আশরাফুল ইসলাম।

এছাড়াও সভায় স্থানীয় এমসি শওকত হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী ৩১ আগস্ট দেশব্যাপী একযোগে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে উপজেলায় কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

 

Ads small one

আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট সন্ধ্যায় আলিপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদীউজ্জামান বাদশাহ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু। সভা পরিচালনা করেন আলিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান পল্টু।
সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিসমূহ সফল করতে এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শ্যামনগরে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
শ্যামনগরে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা

শ্যামনগর প্রতিনিধি: বেসরকারি সংস্থা রুপান্তরের আয়োজনে শ্যামনগরে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বুড়িগোয়ালিনী ও কৈখালী ইউনিয়নের প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা শাহানা হামীদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান, শিক্ষক-সাংবাদিক রণজিৎ বর্মণ, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আলী আশরাফ, অ্যাডভোকেট মুনসুর আলী, কৈখালী ইউনিয়নের আ. রশিদ, নাছিমা খাতুন, লাকী আক্তার, তুলসী রানী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আমিনুর রহমান। সহযোগিতায় ছিলেন সংস্থার পক্ষে সাদ্দাম হোসেন, নয়ন হরি ও রিপন।

তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
তরুণীদের অর্থনৈতিক ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

তরুণীদের শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে ‘ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট’ প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। সভার প্রতিপাদ্য ছিল “সমৃদ্ধির পথ: শোভন কাজ ও অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য তরুণীদের ক্ষমতায়ন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সখিপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউর রাহমান সিদ্দিকী, আফজাল হোসেন, ইউনুস আলী, ইউপি সদস্য সাজু পারভীন, আশারআলো সংস্থার প্রতিনিধি সতীকা সরকার, ইয়াং উইমেন’স ইকোনমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর কামরুল ইসলাম, ইমপ্লিমেন্ট সাপোর্ট অফিসার আল মামুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আফসানা পারভীন সোনিয়া, স্পিরিট কল প্রজেক্ট কো-অর্ডিনেটর সোহেল মাহমুদসহ আরও অনেকে।
সভায় স্থানীয় সরকার প্রতিনিধিরা তরুণীদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, শোভন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রকল্পটি সাতক্ষীরার দেবহাটাসহ তিনটি উপজেলায় বাস্তবায়ন করা হবে। যেখানে প্রান্তিক ১৮ থেকে ২৮ বছর বয়সী নারীরা জীবনমান উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পাবেন। এর মাধ্যমে এসব নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আগ্রহী নারীরা সরাসরি আবেদনের মাধ্যমে এ প্রকল্পের সুবিধার আওতায় আসতে পারবেন। প্রেসবিজ্ঞপ্তি