বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুপেয় পানি প্রকল্পের শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিতকরণে পরিচালিত ‘সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস পাইলট প্রজেক্ট’-এর শিখন ও অর্জন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’। সেভ দ্য চিলড্রেন কোরিয়ার অর্থায়ন ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি পরিচালিত হয়।

সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট অফিসার নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস।
কর্মশালায় প্রকল্পের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাত।

কর্মশালায় জানানো হয়, রিভার্স অসমোসিস প্ল্যান্ট, গভীর নলকূপ, পিএসএফ ও স্কুলভিত্তিক মিনি আরও সিস্টেমের মাধ্যমে উপকূলীয় এলাকার ৩০ হাজারেরও বেশি মানুষ এবং ৭ হাজারের বেশি শিক্ষার্থী এখন নিরাপদ সুপেয় পানি পাচ্ছে।

Ads small one

বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পূর্বাহ্ণ
বল্লী হাইস্কুলে এডহক কমিটির সভাপতি একে মোহাম্মদ আলী

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক একে মোহাম্মদ আলী।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম তদারকি ও পড়াশোনার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটিতে তিনি এই দায়িত্ব পান। একে মোহাম্মদ আলী বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
আবুবকর সিদ্দীক (রা.) কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক প্রদান ও নবীনবরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের হযরত আবুবকর সিদ্দীক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট কমিটির সচিব মো. আব্দুল মান্নান।

সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন ও হাদিস থেকে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান ও মাওলানা মনিরুল ইসলাম বিলালী। নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান শিক্ষকেরা।

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৩ পূর্বাহ্ণ
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

সংবাদদাতা: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এ কে এম শফিকুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ক্রীড়া শিক্ষক তৈয়ব হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপাধ্যক্ষ ময়নুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য দেন। বক্তারা নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।