বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিশু অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘শিশুর অধিকার হোক সুরক্ষার অঙ্গীকার’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিশুদের অধিকার সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন চক্রবর্তী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির শহিদুল ইসলাম মুকুল।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের অধিকার নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রতিটি শিশুর কথা শোনা ও বোঝার চেষ্টা করা সবার দায়িত্ব। পড়াশোনার পাশাপাশি সংগীত, কবিতা, গল্প, চিত্রশিল্প, নৃত্য ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুদের প্রতিভাকে বিকশিত করে যাচ্ছে। এই বিশ্বাসকে ধারণ করে শিশুদের জন্য গৃহীত উদ্যোগগুলোকে আরও সময়োপযোগী করতে হবে।

তিনি আরও জানান, শিশু একাডেমি শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে দেশজুড়ে চিত্রাঙ্কন, সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, খেলাধুলা ও কম্পিউটার প্রশিক্ষণের মতো নানা সৃজনশীল কোর্স পরিচালনা করে আসছে। এসব প্রশিক্ষণ শাখার মাধ্যমে সারাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। এ ছাড়া একাডেমির প্রকাশনা শাখা থেকে নিয়মিত শিশুতোষ ও সৃজনশীল বই প্রকাশ করা হচ্ছে। দেশের প্রতিটি শিশুর হাসি যেন উন্নয়নের সবচেয়ে সুন্দর সূচক হয় এবং শিশুর নিরাপত্তা যেন রাষ্ট্রের সবচেয়ে দৃঢ় প্রতিশ্রুতি হয়Ñসেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, শিশুদের সঠিক বিকাশের ওপরই একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নির্ভর করে। তাই প্রতিটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। নির্যাতন, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Ads small one

২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি, ভিয়েতনামে মূলহোতাসহ চক্রের ১২ সদস্য গ্রেফতার

ভিয়েতনামের হো চি মিন সিটিতে প্রায় ২ হাজার ৭০০টি বিড়াল চুরি ও মাংসের জন্য বিক্রির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তদন্তের অংশ হিসেবে পুলিশ বিড়াল ধরার ফাঁদ, পশম তোলার মেশিন ও ডিজিটাল স্কেল জব্দ করেছে।

অনলাইন পোর্টাল ভিএনএক্সপ্রেস ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদনে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৩৯ বছর বয়সী লু থান বিনকে এই নেটওয়ার্কের মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সম্পত্তি চুরির অভিযোগে বিন ও তার ১১ সহযোগীর বিরুদ্ধে তদন্ত চলছে।

অভিযোগ অনুযায়ী, চক্রটির সদস্যরা রাতের বেলা ছোট ছোট দলে ভাগ হয়ে মোটরসাইকেলে করে বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে বেড়াত। যেসব বাড়িতে বিড়াল পোষা হতো, সেগুলোর বাইরে ছোপ ছোপ মাছ দিয়ে ফাঁদ পেতে রাখা হতো। প্রতিটি দল প্রতি রাতে চার থেকে ১০টি করে বিড়াল চুরি করতো।

গত ৮ জুলাই ডং থান কম্যুনে চালানো এক অভিযানে এই নেটওয়ার্কের সন্ধান মেলে। সেখানে ৫০টি বিড়াল, ৫৫টি ফাঁদ ও দুটি স্কেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে ১২ আসামি স্বীকার করেছেন, তারা প্রায় ২ হাজার ৭০০টি বিড়াল চুরি করে বিক্রি করেছেন। তবে এই চক্র কত দিন ধরে সক্রিয় ছিল, তা পুলিশ এখনও নির্ধারণ করতে পারেনি।

বিড়াল চুরির পাশাপাশি বিন অন্যান্য স্বাধীন বিক্রেতাদের কাছ থেকেও বিড়াল কিনতেন। জুলাইয়ে উদ্ধার হওয়া ৫০টি বিড়ালের মধ্যে ১৩টিকে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভিয়েতনামে, বিশেষ করে উত্তরাঞ্চলের বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও অনেকে মনে করেন, বিড়ালের মাংস খেলে ভাগ্য সুপ্রসন্ন হয়। দেশটির বিভিন্ন রেস্তোরাঁয় প্রকাশ্যেই এ ধরনের মাংসের খাবার বিক্রি করা হয়; তবে বিক্রেতাদের কাছে প্রাণীর উৎসের সঠিক অনুমোদনপত্র থাকতে হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা বন্ধের দাবিতে আড়াই লাখেরও বেশি মানুষ এক পিটিশনে স্বাক্ষর করেন। এছাড়া ২০২১ সালে দেশটির হোই আন শহর কুকুর ও বিড়ালের মাংস বিক্রি ও গ্রহণ বন্ধের অঙ্গীকার করে।

সূত্র: এনডিটিভি

সাফের আগে ধাক্কা, জায়ান হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
সাফের আগে ধাক্কা, জায়ান হাকিমকে পাচ্ছে না বাংলাদেশ

 

নভেম্বরে ঢাকায় হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। তার আগে বাংলাদেশ দলে আরও প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তবে সেই উদ্যোগের শুরুতেই ধাক্কা খেতে হচ্ছে বাংলাদেশকে।

ইংল্যান্ডে জন্ম নেওয়া জায়ান হাকিমকে আপাতত পাচ্ছে না বাংলাদেশ দল। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশ দলের কোচ থমাস ডুলি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাফুফে জায়ান হাকিম-সম্পর্কিত সব বিষয়ে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সবকিছু আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। ফিফার নিয়মাবলীর অধীনে জায়ান হাকিমের মতো একজন খেলোয়াড় বাংলাদেশের হয়ে খেলার যোগ্য নন। তিনি এর আগে একাধিকবার অ্যান্টিগার হয়ে খেলেছেন। সম্ভবত এ কারণেই তিনি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না।’

খুলনায় কাজী নজরুল ইসলাম স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
খুলনায় কাজী নজরুল ইসলাম স্মরণে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ৫০তম প্রয়াণ বার্ষিকী-নজরুলবর্ষ স্মরণে খুলনা রাইটার্স ক্লাব ৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় ক্লাব কক্ষে ভাঁজপত্র বিশেষ সংখ্যা ‘আমারে দেব না ভুলিতে’ ‘প্রকাশনা’র মোড়ক উন্মোচন শেষে আলোচনা, নিবেদিত কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

শুরুতে অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, শিক্ষাবিদ্, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান,বিশেষ অতিথি ছিলেন আহমদ আলী খান, নির্বাহী সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল, সভাপতিত্ব করেন কবি খন্দকার নজরুল। স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক গবেষক অরবিন্দ মৃধা, কবি লেখক ডিকে ম-ল, কবি অর্পন-উজ-জ্জামান, সোহরাব হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন-স্মৃতিচারণ করে বলেন, কবির মৃত্যু দিনে আমি পিজি হাসপাতালে উপস্থিত ছিলাম। বাংলা সাহিত্যে রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ দাশ অফুরান প্রাণশক্তি। আহমদ আলী খান বলেন, নজরুল গান কবিতা ক্রান্তিকালে মানুষের প্রেরণা যোগায়। অনুষ্ঠানে নজরুলকে নিবেদিত কবিতা পাঠান করেন কবি নীলরতন ম-ল, কবি মিনু রাণী পাল, বাচিক শিল্পী সালমান মেহেদী মুকুট প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি