সাম্প্রদায়িক উষ্কানী বন্ধের দাবীতে সাতক্ষীরায় মহিলা পরিষদের মানববন্ধন
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” স্লোগানে দেশব্যপী কর্মসুচির অংশ হিসাবে ১০ অক্টোবর সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সম্প্রীতি সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আজাদ হোসেন বেলাল।
জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক ই এলাহী, স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, সুন্দরবন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, জেলা মহিলা পরিষদ সভাপতি আন্জুমানারা বেগম, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, ব্রাঞ্চ এক্্িরকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ এবং বিভিন্ন মানবাধিকার কর্মী ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ধর্ম যার-যার, রাষ্ট্র সবার। সাতক্ষীরা জেলা বর্তমানে প্রশাসনসহ সকলের সহযোগীতায় একটি শান্তিপুর্ণ জেলা হিসাবে পরিগণিত। এখানকার সাম্প্রদায়ীক সম্প্রীতি অটুট। বিভেদকামী কিছু মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও এখানকার মানুষ তা রুখে দিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও জেলাতে শারদীয় দূর্গাপূজার সাড়ম্বর আয়োজন চলছে, আমরা আশা করবো গতবারের ন্যায় এবারও সনাতন ধর্মীয় দূর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সার্বজনীন দূর্গোৎসবে পরিণত হবে। মানববন্ধন ও সম্প্রীতি সভা থেকে দূর্গাপুজার সকল অনুষ্ঠানকে শান্তিপুর্ণভাবে পালন করার জন্য জেলা প্রশাসনসহ সকল মানুষের সহযোগীতা কামনা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি






