শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মালিকানাধীন মার্কেটসহ জমি দখলের চেষ্টা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোঃ মনির হোসেন নামের এক সৌদি প্রবাসী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন দুস্কৃতিকারীরা মার্কেটের সম্মুখভাগে রেকর্ডীও সম্পত্তিতে গড়ে ওঠা হাটবাজারের খাজনা পর্যন্ত আদায় করছে।

 

শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের উপস্থিত ছিলেন উক্ত জমির পুর্ববর্তী মালিক মৃত হরিপদ মন্ডলের স্ত্রী নমিতা বালা এবং মৃত রবিন্দ্রনাথ মন্ডলের স্ত্রী রীনা রানী। এঘটনায় তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন উল্লেখ করে লিখিত বক্তব্যে দাবি করেন ইছাকুড় মৌজার খানপুর বাজার সংলগ্ন এস এ ১৮৪ নং খতিয়ানে নিজ স্ত্রী ও ভাইয়ের ক্রয়কৃত এবং স্বনামে রেকর্ডীয় ৬২শতক জমিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

দীর্ঘদিনের ভোগদখলে থাকা সত্ত্বেও গত ৩০ আগষ্ট তারিখে ইছাকুড় গ্রামের মতিন গাজী, আঃ রশিদ, শফিকুল ইসলাম, আকবর আলী, রুহুল আমিন গাইন, রাজু আহমেদ, সৈয়দ শহিদুল ইসলামসহ অনেকে জোর পুর্বক সীমানা ঘেরাবেড়া ভাংচু করে। এসময় তারা ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের প্রকাশ্যে সম্মানহানী করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে খুন জখম করার হুমকী দিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন উক্ত জমির পূর্ববর্তী এস এ রেকর্ডীয় মালিকদের মৃত্যুর পর তার ওয়ারেশ ছিলেন ৭ কন্যা তাদের মধ্যে ৬ জন নিজেদের সম্পত্তি রীনা বালাকে দানপত্র দলিলের মাধ্যমে ১৯৮৪ সালে দুই দফায় হস্তান্তর করেন। পরবর্তীতে রীনা বালা নিজ নামে উক্ত সম্পত্তি রেকর্ড করেন ও ভোগদখল অবস্থায় ২০০৫ সালে মনিরসহ তার স্ত্রী ও ভাই দু’দফায় উক্ত সম্পত্তি ক্রয় করে নিজেদের নামে ৬২ শতক জমি রেকর্ড করে।

তিনি আরও জানান, জমি জবর দখল, সম্মানহানী ও খুন জখমের হুমকির বিষয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ১৩৪৪। পাশাপাশি বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন। তাঁর অভিযোগ আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জমিতে অনধিকার প্রবেশ এবং দোকানপাট ও সীমানা-সংক্রান্ত বিরোধে জড়াচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

 

 

Ads small one

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহরের রয়্যাল প্লাস কনভেনশন হলে জেলা ওলামা দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শাখার সদস্যসচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য), জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, পৌর মহিলা দলের সভানেত্রী মৌমি কুইন সাথী, পৌর ওলামা দলের আহ্বায়ক মো. কামরুজ্জামান এবং সদস্য সচিব একরামুল হোসেন মিলন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি, ওলামা দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলীয় আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

অসুস্থ বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন কৃষক দল নেতা রবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
অসুস্থ বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন কৃষক দল নেতা রবি

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড় ইউনিয়নভুক্ত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁকে দেখতে নেতা-কর্মীদের নিয়ে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম রবি। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ বিএনপি নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি

শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শ্যামনগর অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তথ্য সংগ্রহকারীদের সম্পূর্ণ সততা ও নিরপেক্ষতার সঙ্গে মাঠপর্যায় থেকে সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেন এবং দরিদ্র জনগোষ্ঠীকে এই কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্না। শনি ও রোববার দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার পদ্মপুকুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন।