তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট প্রথম রাউন্ডের শেষ খেলায় অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের ৮ দলিয় ফুটবল টুর্ণামেন্টর প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্টিত হয়েছে। শক্রবার (২৪ এপ্রিল) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি আদর্শ যুব সংঘের আয়োজনে হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্টিত হয়।
খেলায় কৈয়ে ফুটবল একাডেমি খুলনা ও খেজুরবুনিয়া আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ তালা খেলায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুণ সমাজ সেবক গাজী মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। হাজরাকাটি আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে ও মাষ্টার অলিউর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাবেক ফুটবলার আরিফুল সরদার, কাশেম মোড়ল, হালিম শেখ, মোস্তাক মোড়ল প্রমুখ।
খেলা পরিচালনা করেন, শেখ আলাউদ্দিন, সহকারী হিসেবে ছিলেন ওহিদ বিশ্বাস, সুমন গাজী। টুর্নামেন্ট খেলার সার্বিক ব্যবস্থাপনায় ঈজ৭ খ্যাত ফুটবলার সৈকত রহমান শিমুল। খেলায় কৈয়ে ফুটবল একাডেমি খুলনা ১-১ খেজুরবুনিয়া আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ গোলে ড্ররা করে। ট্রাইবেকারে খেলায় খেজুরবুনিয়া আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ তালা ২-০ গোলে কৈয়ে ফুটবল একাডেমি খুলনাকে পরাজিত করে বিজয় লাভ করেন।









