আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল
oplus_2
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের বাসিন্দা গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতা হাকিম বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর ফকরাবাদ ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বেয়াই আলহাজ মাওলানা আশেক বিল্লাহ। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শত শত মুসল্লি অংশ নেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।












