আলিপুরে চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির গণসংযোগ
সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭ সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সামির সোয়েব রাদমির।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি স্থানীয় মানুষের সুখ-দুঃখ, বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে সামির সোয়েব রাদমির বলেন, নির্বাচিত হলে শাসক নয়, তাঁর দাদা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রউফের মতো জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। তিনি এলাকার মানুষের পাশে থেকে তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।









