মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার স্মৃতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
ভালোবাসার স্মৃতি

 

ফারুক আহম্মেদ জীবন
কথার বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই। চোখে দামী ফ্রেমের গোল্ডেন কালারের প্রায় তিনশো প্লাস পাওয়ারের চশমা। এখন রাত প্রায় বারোটা বাজে। মধ্য গহীন নিশির নির্জন শুনশান পরিবেশ। কথা নিরব মলিন মুখে এক দুই, পা করে বেড রুমে গিয়ে স্মৃতির ছবির সামনে দাঁড়ালো। ছবিটার উপর কেমন যেন ময়লা জমে গেছে। কথা পকেট থেকে রুমাল বের করে আস্তে আস্তে জমে থাকা ময়লা গুলো মুছতে লাগলো। জলে ছলছল করে ওঠলো কথার যুগল আঁখি। আঁখির কোণ বেয়ে দু,এক ফোটা জল চোয়াল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। তার পর মনে মনে বিড়বিড় করে কল্পনায় কি যেনো বলতে লাগলো। কথা ভাবতে লাগলো….
এইতো সেদিনের কথা….
কলেজের প্রথম দিন স্মৃতির সাথে কথার পরিচয় হয়।
এরপর দিন-দিন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপর একসময় ভালো লাগা থেকে ভালোবাসা। তার পর ওদের দুজনার বিয়ে হয় ।স্মৃতি বিয়ের বেনারসি শাড়ি পরে একহাত ঘোমটা টেনে বঁধু সেজে বসে আছে বাসর ঘরে কথার আসার অপেক্ষায়। কিন্তু না, কথা নয়। একটু পরেই উঠতি বয়সী কিছু বাদর-বাঁদরী গোছের ছেলে-মেয়েরা বাইরে থেকে দরজা ঠেলে হুড়মুড় করে রুমের মধ্যে প্রবেশ করতে করতে বলতে লাগল এই তুরা সব চল..চল…চল…।
চল দেখি..কেমন বউ আনলো আমাদের কথা ভাই!
স্মৃতি, ঘোমটার ভিতর থেকে আড়চোখে ওভাবে ওদের ঘরে ঢুকতে দেখে একটু নড়েচড়ে ঘোমটা আরেকটু টেনে বসলো। তাই দেখে ওদের মধ্যে সুস্মিতা নামের একটা মেয়ে হেসে অন্যদের দিকে তাকিয়ে বললো। এই দ্যাখ..দ্যাখ..আমাদের দেখে ভাবি কত্ত বড় লম্বা ঘোমটা টেনেছে?
ঊর্মি নামের অন্য একটি মেয়ে বললো। হুম, তাই-তো দেখছি। বাব্বাহ! কতো লজ্জা আমাদের ভাবীর ।
তারপর বললো..দ্যাখো ভাবি…এখানে আমরা যারা আসছি। সবাই কিন্তুু তোমার দেবর ননদ। কোন ভাসুর টাসুর নেই বুঝলে? যে, অত্ত লম্বা ঘোমটা টানতে হবে। তারপর ঊর্মি অন্যদের দিকে তাকিয়ে একটু রসিকতা করেই বললো। শেষে আবার গরমে যদি কিছুতে কিছু হয়ে যায়। তখন সব দোষ এসে পড়বে আমাদের ঘাড়ে। তারপর কথার ছোট ভাই হৃদয়ের দিকে তাকিয়ে বললো। কিরে হৃদয়, তুই কিছু বলছিস না কেনো? তারপর সকলে হাসতে লাগলো। হৃদয় বললো তাই তো, তুই একেবারে ঠিক বলেছিস ঊর্মি। ওদের কথা শুনে স্মৃতি এবার ঘোমটা একটু নামিয়ে হেসে সবার দিকে তাকিয়ে বললো। তোমাদের মত দেবর ননদ যার আছে তার কি কিছু হতে পারে বলো? স্মৃতির মুখ দেখে নীলা নামের অন্য একটি মেয়ে গালে হাত দিয়ে বলে উঠলো। হুম.. তাইতো বলি, এতক্ষণ রুমটা এতোটা অন্ধকার লাগছিলো কেনো? সুস্মিতা বললো, বুঝলিনে ভাবির
চাঁদ মুখটা এতোক্ষণ যে ঘোমটার আড়ালে ঢাকা ছিল। ঊর্মি বললো, হুম তুই একেবারে ঠিক বলেছিস সুস্মিতা।
আর তাইতো ভাবির চাঁদ মুখ খানি ঘোমটার আড়াল থেকে বেরুতেই যেনো কালো মেঘ সরে ভাবির রূপের চান্দের আলোয় দ্যাখ.দ্যাখ.. রুমটা কেমন আলোতে ঝলমল করছে। তারপর ঊর্মি অন্যদের মুখের দিকে তাকিয়ে বললো কি ঠিক বলেছি না? সুস্মিতা বললো, একদম ঠিক বলেছিস তুই। আর একে অন্যের গায়ে টিপ্পনী কেটে বলতে লাগলো তাইতো বলি.আমাদের কথা ভাই ভালোবাসার মানুষটিকে হাতছাড়া না করে একেবারে সোজা ঘরের বউ করে আনার কারণ কি? নীলা বললো বুঝলিনে, এমন চাঁদ মুখ কেউ কি আর হাত ছাড়া করে? ঊর্মি বললো আরে.বুঝলিনে আমাদের ভাবি কথা ভাইকে যে রূপের যাদুই কাবু করেছে। ঊর্মির কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। এমন সময় কথার মা, মানে স্মৃতির শাশুড়ী মমতা বেগম রুমে প্রবেশ করতে করতে বললো..কিরে, তুরা সব এভাবে আমার নতুন বউমা-টাকে জ্বালাছিস কেনো? তুরা নতুন বউটাকে যেভাবে ঘিরে ধরে রেখেছিস ? বউ-টা দম নেবে কি- করে? গরমে বউটা তো হাঁফসায় যাবে। একটু নিঃশ্বাস নেওয়ার অন্তত ফাঁসা-দে। ঊর্মি বললো
বাব্বাহ! ভাবী আসতে না আসতেই দ্যাখো কাকী-মার ভাবীর প্রতি কতো মায়া। আর আমরা বুঝি আপনার কিছু হয়নে? মমতা বললো, কি যে বলিস না তুরা। তুরা বুঝি আমার পর? বউমা সারাদিন শাড়িকাপড়ের ভিতর
থেকে গরমে তাই…। শাশুড়ীকে আসতে দেখে স্মৃতি তাড়াতাড়ি ঘোমটা টেনে বেড থেকে নেমে নিচু হয়ে শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলো।
মমতা মাথায় হাত দিয়ে বললো…থাক…থাক…মা সুখী হও..। মায়ার দু,হাত দিয়ে আপন করে সারাজীবন এই সংসারটাকে আগলে রাখো..। তারপর একটু মিষ্টি
মুখ করিয়ে সবাইকে বললো, এবার সব রুম থেকে চল। বউটাকে একটু একা থাকতে দে.। এরপর স্মৃতির দিকে হাত নেড়ে বিদায় জানিয়ে এক এক করে সব চলে যেতে লাগলো। সুস্মিতা আর ঊর্মি যাওয়ার সময় একটু দুষ্টুমি করে ইশারা ইঙ্গিতে ফিসফিস করে স্মৃতিকে বললো…
ভাবী আমাদের কথা ভাইকে একটু ভালো করে যতœ খ্যাতির করো বুঝলে? আমরা গেলাম..বলে হাসতে হাসতে সকলে রুম থেকে বেরিয়ে গেলো। বেশ কিছুক্ষণ পর কথা দরজা ঠেলে রুমে ঢুকলো। স্মৃতি নেমে সালাম করলো। কথা নিচু হয়ে দুই বাহু ধরে উঁচু করে বললো..
উ..হু..তোমার জায়গা ওখানে নয় স্মৃতি। তারপর থুতনিতে হাত দিয়ে কপালে আদরের চুম্বন দিয়ে বুকেতে টেনে বললো। তোমার জায়গা যে আমার এই বুকের মাঝে।
স্মৃতিও বললো, এভাবে ভালোবাসা দিয়ে সারা জীবন তোমার বুকে আমাকে আগলে রেখো। যেনো মৃত্যুও তোমার বুক থেকে আমাকে কেড়ে নিয়ে যেতে না পারে। কথা বললো, হুম তাই রাখবো স্মৃতি…।
তারপর দুজনে কল্পনায় ভেসে একটা গান গাইতে শুরু করলো..।
গানটি হলো….
আজকের, এই মধুরও রজনীতে
পারি তোমায় কথা দিতে….
আমি, মৃত্যুকেও হাসি মুখে পারবো মেনে নিতে
আমি, শুধু, পারবো না কোনদিনও
তোমাকে ভুলে যেতে।
সে রাতের পর থেকে প্রতিটা দিন। প্রতিটা মুহুর্ত স্মৃতির
আর কথার কাটছিলো সুখের জীবন। কয়েকমাস যেতে না যেতেই স্মৃতি প্রেগনেন্ট হলো। সামনের মাসের পাঁচ তারিখে ডেলিভারি ডেট দিয়েছে ডক্টর। বউ স্মৃতি যেনো কথার প্রাণ। অফিস ছুটির পরেই সোজা বাড়িতে চলে আসে কথা। একদিন রাতে কথা যখন শুয়ে আছে। স্মৃতি কথার মাথার চুলে হাত বুলাতে বুলাতে বললো। আচ্ছা, আমার যদি কিছু হয়ে যায় তুমি কি আরেকটা বিয়ে করবে? কথা স্মৃতির কথা শুনে ধচমচ করে শোয়া থেকে ওঠে স্মৃতির মুখে হাত রেখে বললো। এমন কথা আর কখনো বলবে না স্মৃতি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। স্মৃতি বললো, তুমি এতোটা ভালোবাসো আমায়? কথা বললো, হুম অনেক। আমার জীবনের চেয়েও অনেক বেশি তোমাকে ভালোবাসি স্মৃতি। আমি সারাটা জীবন তোমার স্মৃতি আগলে বেঁচে থাকতে চাই। স্মৃতি বললো কথা, ডক্টর তো বলেছে আমাদের মেয়ে হবে। মেয়ে হলে তুমি খুশি হবে তো?
কথা বললো: ছেলেমেয়ে সৃষ্টিকর্তার দান। তিনি যেটা ভালো মনে করবেন দিবেন। আর আমি তাতেই খুশি।
স্মৃতি বললো: মেয়ের কি নাম রাখবে ভেবেছ কিছু? কথা বললো : হুম ভেবেছি। মেয়ের নাম রাখবো খুকু মণি। স্মৃতি বললো খুব সুন্দর নাম। খুকু আমাদের দু,জনার চোখের মণি হয়ে থাকবে। কথা বললো: ঠিক বলেছ। তারপর কথা বললো এবার ঘুমাও স্মৃতি। এখন তোমার রাত জাগা একদম উচিত না। স্মৃতি কথার বুকের উপর আস্তে করে মুখটি রেখে ঘুমিয়ে পড়লো।
এর পরের মাসেই স্মৃতির ডেলিভারি পেন ওঠলো।প্রচ- ব্যথায় ছটফট করছে স্মৃতি। কথার মা, মমতা বেগম স্মৃতির মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত¡না দিয়ে বললো। একটু ধৈর্য ধরো বউমা। তোমার কিচ্ছু হবে না। আমি এখুনি কথাকে বাড়ি আসতে বলছি। তারপর দ্রুত মমতা কথার কাছে ফোন করে বিস্তারিত বলতেই কথা তড়িঘড়ি করে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় এলো।
স্মৃতির অবস্থা খুব খারাপ দেখে কথার পূর্ব পরিচিত এক বন্ধু রফিকের কাছে কল করলো দ্রুত একটা এম্বুলেন্স পাঠানোর জন্য। রফিক একটা ক্লিনিকে জব করে। রফিক কথার কাছে এ খবর শোনা মাত্র একটা এম্বুলেন্স পাঠায় দিল। এম্বুলেন্স আসতেই কথা স্মৃতিকে এম্বুলেন্স তুলে দ্রুত ক্লিনিকে নিয়ে ভর্তি করলো। গাইনী ডক্টর্ রুমেলা তিথি স্মৃতির আল্ট্রাসনো বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর চিন্তাগ্রস্ত মুখে বললো দেখুন পেটে বাচ্চার পজিশন খুবই খারাপ।
“প্লাসেন্টাল অ্যাবরাপশন হওয়ায় জরায়ুতে প্রচুর ব্লিডিং হচ্ছে। মা- সন্তানের জীবন অত্যন্ত ঝুঁকি পূর্ণ। দুজনকে বাঁচাতে পারবো কিনা ঠিক বলতে পারছিনা। তারপর একটা কাগজ দিয়ে বললো। এখানে একটা বনসাই দিন। অতি দ্রুত সিজারের জন্য পেসেন্ট কে ও,টি রুমে নিতে হবে। ডক্টরের মুখে এ কথা শুনে আকাশের মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়লো। কথার দু, চোখ জলে ভরে গেলো। অশ্রু স্বজল ঝাপসা চোখে কথা কলম ধরে বনসাই করলো। তৎক্ষনাৎ স্মৃতিকে ও, টি রুমে নেওয়া হলো। কথা স্মৃতির কপালে হাত বুলিয়ে বললো তুমি চিন্তা করো না স্মৃতি। তোমার কিছু হবে না, আমি তো আছি। স্মৃতি শুধু বোবার মতো তাকিয়ে ছিল কথার দিকে। শুধু, বললো: আমার যদি কিছু হয়ে যায়। । তুমি
নিজের দিকে খেয়াল রেখো। দু,চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে স্মৃতির।
প্রায় দু, ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডক্টর রুমেলা তিথি বের হলো মলিন মুখে। কথা ছুটে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। ডক্টর কি খবর বলুন? কি হলো বলুন? ডক্টর রুমেলা বললো: আপনার কন্যা সন্তান হয়েছে কথা সাহেব। কথা বললো, আর আমার স্মৃতি, স্মৃতি কেমন আছে ডক্টর? কথা বলতে কন্ঠ আটকে আসছে যেনো ডক্টর রুমেলা তিথির। মলিন মুখে ডক্টর বললো,সরি প্রচুর ব্রিডিং এর কারণে আপনার স্ত্রী স্মৃতিকে বাঁচাতে পারলাম না।
একটা নার্স ও টি রুম থেকে বের হয়ে সদ্য নবজাতক কন্যা শিশুটিকে কথার হাতে তুলে দিল। এরপর সাদা কাপড়ে জড়ানো স্মৃতির লাশ বের করা হলো। কথা এ দৃশ্য দেখে তার মা মমতার কাছে ফোন করে বললো মা। কেঁদে ওঠে বললো মা, স্মৃতি, স্মৃতি আর বেঁচে নেই মা।তারপর স্মৃতির লাশ জড়িয়ে ধরে কথা কান্নায় ভেঙ্গে পড়লো।
এ ঘটনার পর তা- প্রায় বিশটি বছর গত হয়ে গেছে। কথা আর বিয়ে করেনি। স্মৃতির ছোট্ট সেই ফুটফুটে মেয়ের খুকুমণির মুখের দিকে তাকিয়ে সে দীর্ঘ লম্বা জীবনটা পার করে দেছে। কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি খুকুমণিকে।
আজ কথা আর স্মৃতির সেদিনের সেই ছোট্ট মেয়ে খুকু মণির বিয়ে। খুকু মণি দেখতে হয়েছে অবিকল ওর মায়ের মতো। আজ ভোর হতে গভীর রাত পর্যন্ত সারাটাদিন দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন আত্মীয় স্বজন। আর পাড়া প্রতিবেশী মানুষের সমাগমে কিছুক্ষণ আগেও সারাটা বাড়ি গিজগিজ করছিল।
রাস্তার মূল গেট থেকে শুরু করে বাড়িতে প্রবেশ করার পথের দুই ধারে, বাড়ির চারিপাশ ঘর, বারান্দা, বাড়ির আঙ্গিনা। সর্বত্রই লাল, সবুজ, হলুদ, আরো নানান রঙবি রঙের লাইটিং এর চোখ ঝলসানো চাকচিক্যময় আলোতে ঝিকঝিক করছে এখনো সারাটা বাড়িঘর। এক অন্য রকম আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে আজ সবাইকে কাঁদিয়ে শশুরবাড়ি চলে গেল খুকু মণি। বউ সেজে গাড়িতে ওঠার আগে খুকুমণি ওর বাবা কথাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলো। আর বললো: আব্বু নিজের শরীরের যতœ নিও। সময়মতো খাওয়াদাওয়া করো। আর রাতে ঘুমানোর আগে প্রেশারের ওষুধ খেতে ভুল হয় না যেনো। কথাও কাঁদতে কাঁদতে বললো: ঠিক আছে মা, তোর সব কথা মনে রাখবো। খুবই ভালো নম্র ভদ্র আর শিক্ষিত ছেলের সাথে বিয়ে হয়েছে খুকুমণির। জামাই মাস্টার্স কমপ্লিট করে কলেজে শিক্ষকতা করছে। অবশ্য খুকুমণিও এবার হিসাববিজ্ঞান নিয়ে অনার্স শেষ করলো।
গআত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অনুষ্ঠান শেষ হতেই যে যার বাড়ি চলে গেছে। এখন আর কোন কোলাহল নেই। এখন পুরো কোলাহল হীন নির্জন বাড়্।ি কথার মা মমতা বেগমও এখন আর বেঁচে নেই । কথার ছোট ভাই হৃদয়ের বউ নীলা সারা বাড়ি কোথাও তার ভাসুর কথাকে খুঁজে পাচ্ছে না। ও ভাইজান, ভাইজান কোথায় আপনি? নীলা হৃদয়কে বললো, শুনছো ভাইজানকে দেখেছ? হৃদয় বললো কই নাতো। নীলা বললো: জানো ভাইজানকে কোথাও খুঁজে পাচ্ছি না। হৃদয় বললো, একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেখো কোথাও মন খারাপ করে হয়তো বসে আছে। নীলা খুঁজতে খুঁজতে একসময় রুমে এসে দেখলো কথা স্মৃতির ছবির সামনে দাঁড়িয়ে আছে। বললো: ও, আপনি এখানে ভাইজান। আর আমি সারাটা বাড়ি আপনাকে তন্নতন্ন করে খুঁজছি। নীলাকে দেখে আড়াল হয়ে লুকিয়ে কথা চোখের জল মুছলো।
নীলা বুঝতে পারলো তার ভাসুর খুকুমণির মায়ের কথা মনে করে কাঁদছে। বললো: ভাইজান, মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হবে। কথা বললো: জানো ছোট বউ।
আজ খুকুমণির মা স্মৃতি বেঁচে থাকলে কতোই না খুশি হতো। নীলা বললো: সবার ভাগ্যে সব তা- থাকে না। আপা নেই, এখন আপনাকে শক্ত হতে হবে। আমরা তো আছি। খুকুমণি সে-তো আমারও মেয়ে। আমি এ বাড়ি আসার পর খুকুমণিকে সেই ছোট থেকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। আমি মনে করি আমার ছেলে নয়ন আর খুকুমণি ওরা দু,জনেই আমার সন্তান। আমরা সকলেই খুকুমণির দেখাশোনা করবো। কথা বললো: সেটা আমি জানি ছোট বউ। তুমি কখনো আমার মেয়েটাকে ওর মায়ের অভাব বুঝতে দাওনি। নীলা বললো: ভাইজান আপনার ছোট ভাই আপনার জন্য অপেক্ষা করছে । রাত অনেক হয়েছে। আসুন চারটে খেয়ে ঘুমাবেন। রাত জেগে দুঃশ্চিন্তা করলে আপনার শরীর খারাপ করবে। কথা বললো: হুম, যাও আসছি ছোট বউ। নীলা ঘর থেকে বেরিয়ে গেল। কথা স্মৃতির ছবির দিকে তাকিয়ে একসময় সেও রুম থেকে বেরিয়ে খাওয়ার টেবিলের দিকে গেলো…।

Ads small one

তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শাহ্ জালাল আমেদ রুমি, সদস্য সচিব রাকিবুল

সংবাদদাতা: জাতীয় ছাত্রশক্তির তালা উপজেলা শাখার ছয় মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শাহ্ জালাল আহমেদ রুমিকে আহ্বায়ক ও মো. রাকিবুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. সবুজ শেখ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদ। মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান এবং সংগঠক হিসেবে মো. শাকিল ও মো. আব্দুল্লাহ শেখ দায়িত্ব পেয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক হাসিবুল হাসান ফরমান ও সদস্য সচিব বখতিয়ার হোসেন কমিটির অনুমোদন দেন। মুখ্য সংগঠক মুজাহিদুল ইসলামের সুপারিশে অনুমোদিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
দুবলারচরে রাস উৎসবে গিয়ে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

খুলনা সংবাদদাতা: সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে অংশ নিতে গিয়ে হরিণ শিকারের ফাঁদ পাতার অভিযোগে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ জব্দ করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল এলাকার কুতুবখালী বনাঞ্চলে টহলের সময় এ ঘটনা ঘটে। আটক বিশ্বজিৎ রায় খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুভাস রায়ের ছেলে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, পাঁচজনের একটি দল দুবলারচরের রাস উৎসবে অংশ নিতে এসে কুতুবখালী বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অবস্থান করছিল। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে তারা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে বিশ্বজিৎকে আটক করা হয়। অন্য চারজন বনের মধ্যে পালিয়ে যান।
আটক ব্যক্তি ও তাঁর পলাতক সহযোগীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতকদের আটক ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে সুন্দরবনে তল্লাশি চালাচ্ছেন বনরক্ষীরা।

সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

সংবাদদাতা: সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত যৌথসভায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু।

বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতির ওপর এ ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলীসহ অনেকে।