জাতীয় সংবাদমাধ্যম দিবস
বাপী নাগ
কলমের আঁচড়ে সত্যের জয়,
মিথ্যার আঁধার হয় ক্ষয়।
সংবাদমাধ্যম সমাজের দর্পণ,
জন কণ্ঠ, বিবেক স্পন্দন।
অন্যায়ে’র বিরুদ্ধে-ই প্রতিবাদ,
সত্যের পথে নির্ভীক সংবাদ।
ঝড়ের মুখেও থামে না কলম,
সাংবাদিকের সাহস অটল-অবিচল।
সংবাদপত্রে জাগে জীবন আলো,
মুছে দেয় আঁধার-কালো।
দুর্নীতির মুখোশ করে উন্মোচন,
সত্যের আলোয় জাগায় জনজীবন।
স্বাধীন কণ্ঠ থাকুক অমলিন,
নিরপেক্ষ সংবাদ হোক প্রতিদিন।
স্বার্থের কাছে নত নয় শির,
সত্যের সৈনিক কলমের বীর।
ষোলোই নভেম্বর শপথ হোক আজ,
সত্য প্রকাশে থাকুক সমাজ।
সাংবাদিকের সম্মান হোক অক্ষয়,
সংবাদমাধ্যমের জয় হোক নির্ভয়।












