জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ইয়ুথ প্লান বাংলাদেশ’-এর উপকমিটি গঠন
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘ইয়ুথ প্লান বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনের নতুন উপকমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক’ এই উপকমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে এসএম শাহীন সিরাজকে সভাপতি এবং মো. ইমাম হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।









