শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে সনাকের কমিউনিটি অ্যাকশন মিটিং ও অধিপরামর্শ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়নে সনাকের কমিউনিটি অ্যাকশন মিটিং ও অধিপরামর্শ সভা

শনিবার (২৩ মে ২০২৬) বিকেল ৪টায় সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের শিক্ষার সার্বিক মানোন্নয়ন বিষয়ক “কমিউনিটি অ্যাকশন মিটিং” অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল এন্ড কলেজের এসিজি সদস্য দিপালি সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের অর্ধশতাধিক অভিভাবক, স্থানীয় সাধারণ জনগণ এবং এসিজি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় এসিজি’র কমিউনিটি মনিটরিং কার্যক্রমের মাধ্যমে চিহ্নিত বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল নিরাপদ পানীয় জলের সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সামগ্রিক সেবার মানোন্নয়ন।

 

এছাড়াও উপস্থিত অভিভাবক ও স্থানীয় জনগণ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদ্যালয়ের বাথরুমের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্কুল ড্রেসের সাদা রঙের পরিবর্তে ব্যবহারোপযোগী অন্য রঙ বিবেচনা করা, ধর্মীয় শিক্ষকের ব্যবস্থা করা এবং শিক্ষকদের অতিরিক্ত কোচিং-নির্ভরতা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

 

সভায় উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

Ads small one

কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
কামার বায়সা গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী রমজান আলীর মতবিনিময়

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের কামার বায়সা গ্রামে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রমজান আলী।

 

শনিবার (২৪ অক্টোবর) তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় মাওলানা রমজান আলীর সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা বি. এম. নুরুজ্জামান।

বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৭ পূর্বাহ্ণ
বাঁশদহায় মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আব্দুল বাকের আলীর দাফন সম্পন্ন

0-0x0-0-0#

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের মদিনাবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল বাকের আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মুসল্লি অংশ নেন।

 

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশদহা ইউনিয়ন আমির মাওলানা এ.টি.এম. নাজমুল হুদা, উপজেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলী, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. বকুল হোসেন এবং মদিনাবাগ মাদরাসার সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম কামরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি আজমাল হোসেন।

ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদ নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতি ঢালিপাড়া এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ডা. শামসুর জামান, মো. রোস্তম ঢালী, হাসান গাজী, আব্দুল রাবী গাজী, নজরুল ঢালী, আব্দুল মান্নান গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।