আলোকলতা আঁধার
লতিফ জোয়ার্দার
আলোকলতা আঁধারে ডুবে যাচ্ছে চারপাশের সবুজ রঙের ঘাস।
বেলকনিতে দাঁড়িয়ে আছে বৈশাখ।
আর তুমি জানালায় চোখ রেখে খুঁজে চলেছো বৃহস্পতিবার রাত।
দরোজার কড়া নাড়ার শব্দ।
নিস্তব্ধতা ভেঙে পাশের বাড়ির উঠোন পেরিয়ে ছুটে যাওয়া পায়ের আওয়াজ।
সপ্তাহ শেষে আবার দু-চোখ খুঁজে বেড়ায় পাশের বাড়ির প্রসস্থ ছাদ।
এভাবেই হঠাৎ করে যদি দেখা হয়ে যায় আমাদের।
ইশারায় কথা হয় আবার।
ছত্রিশ বছর ধরে তো এমনই হয়।
তোমার জন্য ক্ষণিকের অনুভূতি অপ্রকাশিত কবিতা হয়ে যায়।
হৃদপি-ের রক্তচাপ দ্বিগুণ হয়।
এ বাড়ি ও বাড়ির মনের অলিগলি ভিতর রঙ করা মেঘ ঘুরে বেড়ায়









