বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আশাশুনিতে তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি বিয়য়ে সতর্কতামূলক মহড়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
আশাশুনিতে তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি বিয়য়ে সতর্কতামূলক মহড়া

আশাশুনি প্রতিনিধি: উপকূলীয় দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষকে বৈশ্বিক উষ্ণায়ন ও চরম তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করতে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণ কেয়ার প্রজেক্টের ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলার আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। নাটিকার মাধ্যমে যেভাবে স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে, তা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ গোলদার, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইও আমিরুল ইসলাম। মহড়া শেষে সুন্দরবন নাট্যগোষ্ঠী ‘শেষ ফসলের দিনলিপি’ নামের একটি সচেতনতামূলক নাটক পরিবেশন করে।

Ads small one

দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
দলিতের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

তালা প্রতিনিধি: শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বেসরকারি সংস্থা ‘দলিত’ এই প্রশিক্ষণের আয়োজন করে।

 

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে মনিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন সেশন পরিচালনা করেন। এতে মোট ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:১৪ পূর্বাহ্ণ
পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনায় চার সদস্যের নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

কমিটিতে সভাপতি করা হয়েছে যশোর বোর্ড মনোনীত প্রভাষক মো. আরিফুল ইসলামকে। যশোর শিক্ষা বোর্ডের আদেশ অনুযায়ী, এই কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।