শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলারোয়া পুলিশের অভিযানে এক আ.লীগ সদস্যসহ ৭ ব্যক্তি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
কলারোয়া পুলিশের অভিযানে এক আ.লীগ সদস্যসহ ৭ ব্যক্তি আটক
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে ও শুক্রবার তাদের আটক করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

থানা সূত্র জানায়, ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পৌরসদরের তুলশীডাঙ্গা ২নং ওয়ার্ডের মৃত হাজী আনোয়ার হোসেনের পুত্র মোঃ বজলুর রহমান ওরফে বাপ্পী (৩৬), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ঝিকরা গ্রামের মৃত মৃত আমির চাঁদ গাজীর পুত্র মোঃ আহসান উল্লাহ (৪৩) ও চুরি মামলার আসামি উপজেলার গয়ড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র মোঃ আমিরুল ইসলাম (৩০)কে আটক করে শুক্রবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি পৌরসদরের গোপিনাথপুরের মৃত আনোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম বাদশা (৩৭), ঝিকরা গ্রামের আব্দুর রহমান সিকদারের পুত্র মো.আকিব (২৩), উপজেলার পাঁচপোতা গ্রামের শেখ রিয়াজ উদ্দিনের পুত্র শেখ রুবেল উদ্দিন (২৯) এবং চার মাসের বিনাশ্রম করাদন্ড ও নগদ আড়াইহাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের জাবেদ আলী গাজীর পুত্র হযরত আলী (৬০) কে আটক বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Ads small one

কল্যাণ রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান এমপির

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
কল্যাণ রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান এমপির

এম এম জামান মনি, পাটকেলঘাটা: বাংলাদেশ জামায়াতে ইসলামী তেতুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে নওয়াপাড়া হাইস্কুল অডিটোরিয়ামে মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টায় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও মাস্টার আহমাদুল্লাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মা-বোনেরা সঠিক বার্তা পৌঁছে না দিলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে সবাইকে জনকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিলেজ ডক্টরস ফোরামের সাতক্ষীরা জেলা সভাপতি ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক খান, খলিষখালি ইউনিয়ন আমীর মাস্টার শহিদুল্লাহ, তেতুলিয়া ইউনিয়নের প্রাক্তন আমীর নাজমুস সাকিবসহ স্থানীয় ব্যক্তিরা।

একই দিন বেলা চারটায় সুভাষিনী হাইস্কুলে একটি পুরুষ কর্মী সম্মেলন এবং সাড়ে পাঁচটায় লাউতাড়া জামে মসজিদে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি নৈতিক জীবনযাপন এবং একটি সুশাসিত সমাজ গঠনে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে চার জেলে আটক

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন অভয়ারণ্য এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। এ সময় তাঁদের কাছে থাকা একটি নৌকা ও ১৫০ কেজি মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সুন্দরবনের নটাবেঁকী এলাকার রায়মঙ্গল নদীর সাইট খাল সংলগ্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝযুধসহধমধৎ উপজেলার বোশখালী গ্রামের মো. আল আমিন মোল্যা এবং পার্শ্বেমারী গ্রামের মো. মোমিনুল ইসলাম, মো. কবিজুল ও ছুরাত জামাল গাজী। এ সময় তাঁদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, প্রায় ১৫০ কেজি সাদা মাছ, একটি পাটাজাল, দাঁড়-বৈঠা ও করাত জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এরফান আলী জানান, স্মার্ট পেট্রোল টিম সাতক্ষীরা-১-এর কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে ২৫ সেপ্টেম্বর সকালে আদালতে পাঠানো হয়েছে।

তালার দুর্যোগপ্রবণ কলাগাছি গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
তালার দুর্যোগপ্রবণ কলাগাছি গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি

সংগৃহীত ছবি

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি, বিশ্বাসের চক ও কুলপোতা গ্রাম দুর্যোগের দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চারপাশে বিল, খাল ও নদী থাকায় প্রাকৃতিক দুর্যোগ ও ঘুর্ণিঝড়ে সেখানকার বাসিন্দারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হন। এই গ্রামগুলোর আশপাশে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ স্থানে সাইক্লোন সেন্টার নির্মিত হলেও এসব গ্রামে কোনো সাইক্লোন সেন্টার তৈরি করা হয়নি। ফলে প্রায় ছয় হাজার বাসিন্দা ও তাঁদের সম্পদের নিরাপত্তা নিয়ে সব সময় আতঙ্কে থাকেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কলাগাছি, বিশ্বাসের চক ও কুলপোতাÑএই তিন গ্রামের সিংহভাগ মানুষ দরিদ্র এবং বেড়িবাঁধ, বিল ও নদীর পাশে বাস করেন। কোনো দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র না থাকায় গবাদিপশু ও মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কলাগাছি গ্রামটি অধিক জনবহুল ও গুরুত্বপূর্ণ হলেও সেখানে সাইক্লোন সেন্টার না বানিয়ে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ ও মাত্র ৮৫ পরিবারের বাস থাকা দর মুড়াগাছা গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকাবাসীর তথ্যমতে, দর মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা মাত্র ২৫।

 

সেখানে নিজস্ব পর্যাপ্ত জমিও নেই। ফলে সেখানে স্থাপনা নির্মিত হলে খেলার মাঠ ও সামাজিক পরিবেশ ব্যাহত হবে। অথচ কাছেই শালিখা ডিগ্রি কলেজে ইতিমধ্যে একটি সাইক্লোন সেন্টার রয়েছে। অন্যদিকে কলাগাছি হাইস্কুলে সাইক্লোন সেন্টার নির্মাণ করা হলে সংলগ্ন তিন গ্রামের বিপুলসংখ্যক মানুষ একযোগে আশ্রয় নিতে পারবেন। তাই সিদ্ধান্ত পরিবর্তন করে কলাগাছি হাইস্কুল চত্বরে কেন্দ্রটি নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, জার্মান সরকারের অর্থায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে দর মুড়াগাছা প্রাথমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টার নির্মাণ প্রক্রিয়া চলছে। কলাগাছি গ্রামটি দুর্যোগে অধিক ঝুঁকিপূর্ণ। ওই গ্রামে সাইক্লোন সেন্টার নির্মাণের আবেদন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জমা দেওয়া হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।