কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর বাবা শেখ আব্দুল আজিজের ইন্তেকাল
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর বাবা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল আজিজ (৯০) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। টানা ১৮ দিন নিবিড় পরিচর্যায় থাকার পর ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে ব্যাংকার শেখ আব্দুল কুদ্দুস বাবলু জানান, ২ সেপ্টেম্বর সকাল ১০টায় কলারোয়া উপজেলা মডেল মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে শেখ আব্দুল কাদের বাচ্চুর বাবার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।









