বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

খুলনায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
খুলনায় নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেইজ প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগস্ট সময়ে নৌযান শুমারি, ২০২৬ পরিচালিত হবে। নৌযান শুমারির এবারের প্রতিপাদ্য ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’।

আজ (বুধবার) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নৌযান শুমারি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: আরিফুল ইসলাম। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিসংখ্যান কার্যালয় এ শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা পরিসংখ্যান দপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আইয়ুব হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে জেলখানা ঘাট হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ে এসে শেষ হয়।

নৌযান শুমারি, ২০২৬ এর উদ্দেশ্য নৌপরিবহন খাতে নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাস, নৌপরিবহন খাতে নিয়োজিত জনবলের জীবনমান এবং নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা।

 

বাংলাদেশে সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযান বা ইঞ্জিনচালিত নয়, তবে অন্য কোন যন্ত্রচালিত নৌযান দ্বারা টেনে বা ধাক্কায় চালিত হয়, এরূপ নৌযানসমূহের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে নৌযান শুমারি পরিচালনা করা এবং নৌপরিবহন খাতের উন্নয়ন ও পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিসংখ্যানিক তথ্য নিশ্চিত করা, সরকারি-বেসরকারি কোন প্রতিষ্ঠানের নিকট অভ্যন্তরীণ নৌযানের কোন নির্ভরযোগ্য পরিসংখ্যান না থাকা; নৌযানের নিরাপত্তা, দুর্ঘটনা হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নৌপরিবহন খাতে নিয়োজিত মালিক ও শ্রমিকদের নির্ভুল ডাটাবেজ ব্যবহারের মাধ্যমে নৌদুর্ঘটনা পরবর্তী প্রকৃত ভুক্তভোগীদের দ্রুত শনাক্তকরণ এবং স্বচ্ছতার সাথে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতকরণ; নাবিকদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; নৌপরিবহন ব্যবস্থার নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নের জন্য একটি সমন্বিত ডাটাবেইজ তৈরি এবং শুমারির মাধ্যমে প্রস্তুতকৃত ডাটাবেইজ বিভিন্ন সংস্থা কর্তৃক ন্যাশনাল ডাটা হিসেবে ব্যবহার। তথ্যবিবরণী

 

Ads small one

দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ২০ লাখ বৃক্ষরোপণ বাস্তবায়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

বৃক্ষরোপণ শেষে শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আওয়াল হোসেন, যুবদলের সভাপতি মেহেদী হাসান, ছাত্রদলের সভাপতি বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, এস এম মহসিন আলম, মিলন, সুমন, হাসান মাহমুদ বাচ্চুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। এতে থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার মহিষা গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরের দিকে অভিযুক্ত আসামি মকছেদ আলীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের মহিষা (মোল্লাপাড়া) গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মকছেদ আলী ভিকটিমের প্রতিবেশী এবং সম্পর্কে চাচা বলে ডাকত। গত ১২ আগস্ট বিকেল আনুমানিক বিকালের সময় ভিকটিম খেলাধুলা করতে গেলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে মহিষা গ্রামস্থ আনারুলের ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং বিষয়টি গোপন রাখতে হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনার পর শিশুটি ভয়ে কাউকে কিছু না বললেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে প্রতিবেশী এক খালার কাছে শিশুটি সব ঘটনা খুলে বলেন। পরে ঐ খালা শিশুটির মা ও বাবাকে জানায়।

বুধবার রাতে ভিকটিমের বাবা শার্শা থানায় উপস্থিত হয়ে এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের মাত্র এক ঘন্টার মধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহামেদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত ৩ টার সময় অভিযান চালিয়ে অভিযুক্ত মকছেদ আলীকে গ্রেপ্তার করেন।

শার্শা থানার (ওসি) শামিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় এজাহার দায়েরের পরপরই দ্রুত অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত আসামি মকছেদ আলীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও বলেন, ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।