জলবায়ু সংকট মোকাবিলায় নারীর নেতৃত্ব বিষয়ক সভা
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নারী-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা’ শীর্ষক কর্মশালা ও অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ম্যানগ্রোভ সভাঘরে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড) সংস্থার উদ্যোগে ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ এবং ‘সম্প্রতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি ছিল এই প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ, যেখানে ৩০জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড সংস্থার প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম অন্তর ও আরিজা সুলতানা আখি।









