ধূলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত তাকদীর আহসান
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রিবার্ষিক ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তাকদীর আহসান রুবেল এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আনারুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—দাউদ আলী সরদার (অবসরপ্রাপ্ত শিক্ষক), আমিনা সুলতানা, শিরিনা খাতুন, দীপালী রানী রায়, রফিকুল ইসলাম, রেহেনা আক্তার বানু (মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি), খন্দকার জাকির হাসান (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি) এবং আনিছুর রহমান (ইউপি সদস্য)। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক রহিমা খাতুন। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন কমিটির সদস্যরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।









