বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ, রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ, রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ওয়ারিশ কায়েম সনদ নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার পুরাইকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, আগুনে রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

Ads small one

সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

পত্রদূত ডেস্ক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের রসুলপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কোরআনখানি, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় ফাউন্ডেশনের যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী মো. জাহিদুর রহমান শোভনের সঞ্চালনায় বক্তব্য দেন ফাউন্ডেশনের আজীবন সদস্য শেখ মোয়াজ্জেম হোসেনসহ অতিথিরা। বক্তারা বলেন, শিশু চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় ডা. এম আর খানের অবদান স্মরণীয়। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাঁর উদ্যোগ এবং শিশুদের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন আজও ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনের সাতক্ষীরার বিভিন্ন শাখায় বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর অংশ হিসেবে মথুরাপুর শাখায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে ২৭৪ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ৯৩ জনের ছানি অস্ত্রোপচার এবং ১২ জনের নালি অস্ত্রোপচারের জন্য তালিকা করা হয়। শিবির উদ্বোধন করেন লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম। এর আর্থিক সহযোগিতা করেন শেখ মোয়াজ্জেম হোসেন।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডা. এম আর খানের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর মানবসেবা ও শিশু কল্যাণের আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এর আগের দিন বুধবার একই এলাকায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হন। পরপর দুই দিনে একই এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।