পাটকেলঘাটায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয় ২০২৫ শিক্ষাবর্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২ টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৮ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৪৪২ জন। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পাটকেলঘাটার দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
পাটকেলঘাটা কুমিরা মাধ্যমিক বিদ্যালয় একটি ভেনুতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৮০ জন। এরমধ্যে ১৭৮ জন পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাটকেলঘাটা থানার ১ নাম্বার নগরঘাটা ইউনিয়ন ২ নম্বর ধানদিয়া ৩ খলিশখালী এই তিনটি ইউনিয়নের মোট ৫১টি প্রাথমিক বিদ্যালয় এর পরীক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে।
কুমিরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সফরে দায়িত্ব পালন করেন কলাপাতা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান এবং কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কুমিরা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সন্তোষ কুমার কেন্দ্রে পরিদর্শন করেছেন এবং মেডিকেল অফিসার হিসেবে ডাক্তার সুব্রত কুমার দে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
কুমেরা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের অল সচিব মোঃ শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ১০ টা থেকে বেলা একটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিদ্যালয় এই দুটি সাবজেক্টের ৫০ প্লাস ৫০ মোট ১০০ মার্কের দুটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে কুমিরা পাইলট বালিকা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৬৪ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ২২৪ জন।
কুমিরা বালিকা বিদ্যালয় হল সাফারের দায়িত্ব পালন করেন শিক্ষা অফিসার ইমান উদ্দিন। অন্যদিকে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কুমিরা পাইলট মা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক গৌতম কুমার দাস।
এ কেন্দ্রে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন তালা ইসলাম কাটি উপস্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার রনি কুমার মন্ডল। কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ও কুমিরা পাইলট বালিকা বিদ্যালয় এ দুটি কেন্দ্রের সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কুমড়া পাইলট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক কেন্দ্র সদস্য সচিব গৌতম কুমার দাস এ প্রতিবেদককে বলেন সরকার এ বছর সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে।









