প্রতাপনগর ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরার আশাশুনি উপজেলা শাখার আওতাধীন ১০ নম্বর প্রতাপনগর ইউনিয়নে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক ও মো. সাহাবাজুজ্জামান (সবুজ) কে সদস্যসচিব মনোনীত করে কমিটির অনুমোদন দেন আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাচ্চু ও সদস্যসচিব শরিফ ইমরান টিটো। তাঁরা যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।
এদিকে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাসাসের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্যসচিব ফারুক হোসেনও কমিটির অনুমোদন নিশ্চিত করেছেন।
নবগঠিত কমিটির নেতারা প্রতাপনগর ইউনিয়নে জাসাসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রেসবিজ্ঞপ্তি









