বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছি: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে কাজ করে যাচ্ছি: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী

পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু করা হলো। এ সোলার প্যানেল চালুর পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো আগ্রহী হবে এবং কার্যালয়গুলো সৌরবিদ্যুতের আওতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বুধবার দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে সোলার প্যানেল উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রাথমিকভাবে দুই কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করেছি। ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করা হবে। এখান থেকে যেটুকু বিদ্যুৎ উৎপাদন হবে তা চাহিদার তুলনায় যথেষ্ট। চাহিদা শেষে অবশিষ্ট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব। সরকার আশা করছে, দেশে আগামী গ্রীষ্মের আগে ন্যূনতম তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুতের মাধ্যমে উৎপাদন করতে সক্ষম হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সকালে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে যশোরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং দশমিতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিমঞ্চ পরিদর্শন করেন।

 

Ads small one

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি এলাকায় সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও দুজন পর্যটক এখনও নিখোঁজ আছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৫টার দিকে মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মারা যাওয়া ও নিখোঁজ ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলেইমান জানিয়েছেন, বিকালে কয়েকজন পর্যটক হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান। পরে স্থানীয় লোকজন অভিযান কয়েকজনকে উদ্ধার করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন দুই পর্যটক। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রামুর ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘সৈকতে গোসলে নেমে ঢেউয়ের স্রোতে ভেসে যান তারা। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।’

মহেশ্বরীপুরে পূজাম-পে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
মহেশ্বরীপুরে পূজাম-পে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সকল পূজাম-প পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিয়েছেন চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম রফিকুল ইসলাম। ২০ অক্টোবর বিকেল থেকে রাত পর্যন্ত পূজাম-পগুলো পরিদর্শনকালে তিনি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘেœ দুর্গোৎসব উদযাপনে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ইন্টারঅ্যাক্টিভ সেশন

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এক অন্তর্ভুক্তিমূলক ইন্টারঅ্যাক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে স্থানীয় সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এ সেশনের আয়োজন করে।

নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটির বাস্তবায়ন করছে।

ইন্টারঅ্যাক্টিভ সেশনটি পরিচালনা করেন জুবায়ের আহ্ম্মেদ ও দেলোয়ার হোসেন এবং পরিচালনায় সহযোগিতা করেন আরিফ বিল্লাহ। সেশনে জেন্ডার সম্পর্কিত নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি মোকাবিলা, অপপ্রচার ও গুজব রোধে গণমাধ্যম সচেতনতা (মিডিয়া লিটারেসি) এবং সাইবার বুলিং প্রতিরোধে ডিজিটাল নিরাপত্তার নানা বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।