বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ফুটবলে খুলনা বিভাগ সেরা সাতক্ষীরার দুই প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
ফুটবলে খুলনা বিভাগ সেরা সাতক্ষীরার দুই প্রাথমিক বিদ্যালয়

সংবাদদাতা: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা। বালক ও বালিকা-দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে জেলার দুটি বিদ্যালয়। এ অর্জনে আনন্দে ভাসছে সাতক্ষীরার শিক্ষা ও ক্রীড়াঙ্গন।

 

বুধবার (২০ মে) অনুষ্ঠিত বিভাগীয় ফাইনালে বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে যশোর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সাতক্ষীরার ক্ষুদে খেলোয়াড়েরা। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও দলগত সমন্বয়ে প্রতিপক্ষকে চাপে রেখে দাপুটে জয় তুলে নেয় গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয় পেয়ে বিভাগীয় শিরোপা জিতে নেয়। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ফাইনালেও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় দলটি। রক্ষণ ও আক্রমণের সমন্বিত খেলায় প্রতিপক্ষকে আটকে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে সাতক্ষীরার মেয়েরা।

 

খেলা শেষে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। ক্ষুদে ফুটবলারদের দুর্দান্ত নৈপুণ্যে উজ্জ্বল হয়েছে সাতক্ষীরার ক্রীড়াঙ্গন। বিজয়ী দলের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন ধলবাড়িয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এ সময় উপস্থিত দর্শকেরা ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাসে করতালি দিয়ে অভিনন্দন জানান।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য সাতক্ষীরার জন্য গর্বের। খেলোয়াড়দের আন্তরিকতা ও শিক্ষকদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে। জাতীয় পর্যায়েও তারা ভালো করবে বলে আশা করছি।” তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাতক্ষীরার শিক্ষার্থীরা খেলাধুলায় ধারাবাহিক সাফল্য অর্জন করায় জেলার ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

 

এদিকে বিভাগীয় পর্যায়ে একসঙ্গে দুই বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার খবরে গণেশপুর ও পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আনন্দ উদযাপন করেন। সংবাদদাতা আব্দুর রহমান

Ads small one

সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান ও পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় পদযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান ও নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’।

ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘গোফরইম্প্যাক্ট’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ. ন. ম. নাজমুল উলা। কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন রূপান্তরের প্রতিনিধি সবুজ কুমার সাহা। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।

মুন্সীগঞ্জ সুন্দরবন বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ সুন্দরবন বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

আবু কওছার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল, সমাজসেবক আব্দুর রাজ্জাক সরদার এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

বিশেষ অতিথি আবুল কাসেম মোড়ল বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি সমাজ ও দেশের উন্নয়নের পথেও বড় বাধা। সভায় অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা বক্তব্য দেন।

 

কেশবপুরে ৪৮ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেপ্তার, ইজিবাইক জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
কেশবপুরে ৪৮ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেপ্তার, ইজিবাইক জব্দ

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে ১১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ইজিবাইক এবং ২৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গাঁজা সেবনের দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৬ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বেগমপুর এলাকা থেকে ২৩ পিস ইয়াবাসহ ভোগতি গ্রামের আব্দুস সালাম (৩৬) ও রাহুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। একই দিন দুপুরে শহরের গাজীর মোড় থেকে ২০০ পিস ইয়াবাসহ গাইবান্ধার শাহীনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে রামকৃষ্ণপুর, আলতাপোল ও বাজিতপুর এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে গাঁজা সেবনের অপরাধে বাইসা গ্রামের আব্দুল মোমিন ও আলিমুল ইসলাম এবং ব্রহ্মকাটি গ্রামের জাহিদ হোসেনকে ১৫ দিন করে এবং মির্জাপুরের রাজু হোসেন ও মেহেরপুরের নূর আলমকে ১৮ দিনের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।