মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ (মঙ্গলবার) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যশোরের আরবপুর ইউনিয়নের আদিবাসী সর্বজনীন পূজাম-প, দেয়াড়া চান্দুটিয়া পূজামন্ডপ, চুড়ামনকাটি দাসপাড়া মন্দির, কাশিমপুর বিজয়নগর কুন্ডুপাড়া মন্দির, নওয়াপাড়া বাহাদুরপুর সর্বজনীন পূজাম-পসহ বিভিন্ন পূজাম-প পরির্দশন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমূখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। তিনি বলেন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উন্নয়নের পাশাপাশি সরকার মন্দির ও শ্মশানঘাটগুলোর উন্নয়ন করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক থেকে সন্তানদের দূরে রাখতে হবে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সন্তানদের সতর্ক করে দিবেন। মাদক সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাদের খেলাধুলা ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বসহকারে জানাতে হবে। খেলাধুলার মান উন্নয়নে যশোর জেলা স্টেডিয়াম নতুনভাবে উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত এপ্রিলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ হাসপাতালে দ্রুত করোনারী চিকিৎসা সুবিধা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এখানে হৃদরোগের চিকিৎসা হবে, আপনাদের আর বিদেশে যেতে হবে না। তিনি নতুনভাবে যশোরকে গড়তে ও সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকালে তিনি চাঁচড়া ইউনিয়নের বর্মনপাড়া মন্দির, রামনগর বাজুয়াডাঙ্গা সার্বজনীন মন্দির, নরেন্দ্রপুরের রূপদিয়া বাজার কালী মন্দির, কচুয়া রায়মানিক পূজা মন্দিরসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন।

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল ১৯ অক্টোবর রাতে যশোর চৌরাস্তা পূজাম-প, সুধীর ঘোষ পূজাম-প, বেজপাড়া সার্বজনীন পূজাম-প, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পূজাম-পসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তথ্যবিবরণী

Ads small one

মহানবমীর হোম ও যজ্ঞ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
মহানবমীর হোম ও যজ্ঞ

বিপুল চন্দ্র রায়

 

ঘৃতের আহুতি, বেলপাতা

আর শস্যে ও ধানে—

বামুনের মুখে মন্ত্রোচ্চারণ,

ভক্তরা মায়ের ধ্যানে।

 

নবমী যজ্ঞের পবিত্রতায়

জাগুক পুণ্য ধর্মের বাণী।

সমৃদ্ধি নেমে আসুক ঘরে ঘরে,

ঘুচুক সকল গ্লানি।

সাতক্ষীরায় ৭নং আলিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৭নং আলিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন

সংবাদদাতা: “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো “ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬”। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় ইউনিয়নের মাহমুদপুর হাটখোলা মাঠে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭নং আলিপুর ইউনিয়নবাসীর জন্য সকল স্তরের মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কল্যাণমুখী কর্মসূচি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রউফ সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ। পরিবারভিত্তিক টেকসই উন্নয়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব। তিনি দলমত নির্বিশেষে আলিপুর ইউনিয়নের প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং এর সুষ্ঠু বাস্তবায়নের ওপর জোর দেন।

৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা একটি নমুনা ফ্যামিলি কার্ড প্রদর্শন করেন এবং কার্ডের মেয়াদ ও এর মাধ্যমে প্রাপ্ত নাগরিক সুবিধাসমূহ জনগণের সামনে তুলে ধরেন। স্থানীয় জনসাধারণ এই কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সুন্দরবন থেকে পাচারের সময় ২৩০ মেট্রিক টন কয়লাসহ ৯ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
সুন্দরবন থেকে পাচারের সময় ২৩০ মেট্রিক টন কয়লাসহ ৯ জন আটক

পত্রদূত ডেস্ক: অবৈধভাবে পাচারের অভিযোগে সোমবার (১৯ অক্টোবর) সুন্দরবন পূর্ব বন বিভাগের ভোলা নদী থেকে ২৩০ টন কয়লা বোঝাই কার্গোসহ ৯ জনকে আটক করেছে বন বিভাগ। হাসান ভান্ডারী নামের ওই কার্গোটি মোংলার জয়মনি থেকে কয়লা নিয়ে সুন্দরবন হয়ে পাথরঘাটায় যাচ্ছিল।

 

বনবিভাগের টহলকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে কার্গোটিকে আটক করা হয়। শ্রমিক কর্মচারীদের ভাষ্য অনুযায়ী কার্গোটি পাথরঘাটা আমুয়া এলাকায় যাচ্ছিল। কয়লা ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ তরিকুল ইসলাম (৩৪), দুলাল হাওলাদার (৩৪), মোঃ সুমন তালুকদার (২১), মোঃ নূর নবী হোসেন (৪২), মোঃ এনায়েত করিম (৪০), মোঃ ওবায়দুল (২২), মোঃ মামুন (২২), মোঃ লায়েক মিয়া (৫০) ও মোঃ কবির হোসেন (৪৫)। এদের বাড়ি বাগেরহাটের মোংলা, মোরেলগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

জব্দকৃত কয়লার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে মোংলার জয়মনি এলাকায় নোঙর করা মাদার ভ্যাসেল থেকে অবৈধভাবে এই কয়লা খালাস করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বন বিভাগ। এঘটনায় শরণখোলা থানায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান আইনে প্রথক দুটি মামলা দায়ের করেছে বন বিভাগ।

জব্দ কয়লা ও আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সরকারি বন সংরক্ষক মোঃ শরীফুল ইসলাম। তিনি বলেন, বন কর্মকর্তা শ্যামা প্রশাদ রায় বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। জব্দ কয়লা ও আটককৃতদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।