শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভা
সংবাদদাতা: শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিও’র সভা কক্ষে এই সভার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা ‘লিডার্স’-এর আয়োজনে সিডিও সংস্থার সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের ব্যবস্থাপক সুলতা সাহা। তিনি তার বক্তব্যে জানান, বর্তমান প্রকল্পের অধীনে এটিই ছিল শেষ ত্রৈমাসিক সভা। সভায় ভবিষ্যতে নতুন প্রকল্প নির্ধারণ এবং তা বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়।









