সাতক্ষীরায় পুলিশের অভিযানে ২১ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় মাদক বিরোধী অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), ৬৩০ বোতল উইন্সরেক্স কফ্ সিরাপ (র্যাব), ৪৫ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার সোমবারের (২০ এপ্রিল) মর্ণিং রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
মর্ণিং রিপোর্টে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, তালা থানায় ১ জন, শ্যামনগর থানায় ৭ জন, আশাশুনি থানায় ২ জন এবং দেবহাটা থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ২ টি এবং শ্যামনগর ও আশাশুনি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।









