আশাশুনি উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধ বার্ষিক সমন্বয় সভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ক্লাইমেট একশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বেলা ৩ টায় লিডার্সের আশাশুনি শাখা অফিসে লিডার্সের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। লিডার্সের প্রোগ্রাম অফিসার বিপাশা অধিকারী এর শুভেচ্ছা বক্তব্য ও লিডার্সের সংক্ষিপ্ত পরিচিতির মধ্য দিয়ে সভার প্রধান কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন। সভায় সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে ফোরামের ০৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভা প্রধান হিসেবে ইসমাইল হোসেন লিংকন, সহ-সভাপতি মিনতি রায়, সম্পাদক মোঃ আফতাবুজ্জামান, সহ সম্পাদক যমুনা রানী, প্রচার সম্পাদক সৌমিত্র সরকার সহ প্রচার সম্পাদক মরিয়ম খাতুন অধিপরামর্শ সম্পাদক চন্দ্রা রানী, সহ অধিপরামর্শ সম্পাদক মায়াবতী মল্লিক, কোষাধক্ষ্য মোহাম্মদ হাবিবুল্লাহ সরদার নির্বাচিত হন । সভায় সঞ্চালনা করেন মোহাম্মদ আব্দুল্লাহ ফিল্ড ফ্যাসিলিটেটর।












