নিহত শামীমের পরিবারের সঙ্গে যুবশক্তি ও এনসিপি নেতাদের সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি: দেবহাতায় ধর্মীয় অবমাননার অভিযোগে হত্যার শিকার ওয়াহেদুজ্জামান শামীমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় এনসিপির সাতক্ষীরা জেলা সাংগঠনিক সম্পাদক আক্তারুল ইসলাম ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতারা নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই হত্যাকা-ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ঘাতকদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে জাতীয় যুবশক্তি ও এনসিপি সোচ্চার থাকবে এবং পরিবারের পাশে থাকবে বলে আশ্বস্ত করা হয়।












