বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পারুলিয়া থেকে ঘোষপাড়া: দেবহাটায় উল্টো রথযাত্রায় শেষ হলো রথোৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
পারুলিয়া থেকে ঘোষপাড়া: দেবহাটায় উল্টো রথযাত্রায় শেষ হলো রথোৎসব

দীপঙ্কর বিশ্বাস: জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফেরার মধ্য দিয়ে দেবহাটায় শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। গত ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রার সূচনা হয়েছিল, যা শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মাধ্যমে সমাপ্ত হয়।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা ঈশ্বর। তাঁর কৃপায় মানবাত্মা মুক্তিলাভ করে। এ উপলক্ষেই দেবহাটার পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির থেকে সখিপুর ও পারুলিয়া প্রধান সড়ক হয়ে পারুলিয়া ঘোষপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে রথটান অনুষ্ঠিত হয়। পরে তা পুনরায় সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়।
সকাল থেকেই হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, ভাগবৎকথা, পদাবলি ও আরতি কীর্তনসহ নানান সামাজিক-ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিকেলে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এছাড়াও রাঁধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলাশ মন্ডল, সম্পাদক উত্তম মন্ডল, ইউপি সদস্য অসীম ঘোষ, দেবহাটা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ (বাপ্পি)সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নেন। অনুষ্ঠান শেষে আশ্রমে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Ads small one

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজে পরিস্কার-পরিছন্ন অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজে পরিস্কার-পরিছন্ন অভিযান

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের উদ্যোগে কলেজের আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতামূলক কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

বুধবার সকালে উক্ত উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট ডাঃ আব্দুল মজিদ। সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।

এছাড়াও বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকী, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, মোঃ শফিকুল ইসলামসহ সকল শিক্ষকবৃন্দ। উক্ত উদ্বোধনী কার্যক্রমে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন।

এ সময় প্রধান অতিথি ডাঃ আব্দুল মজিদ বলেন, পাইকগাছায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে। এর থেকে পরিত্রাণ পেতে আমাদের সকালের বাড়ী- ঘর ও পরিবেশ পরিস্কার পরিছন্ন রাখতে হবে। প্রসঙ্গত, কার্যক্রম উদ্বোধনীর মধ্যে দিয়ে কলেজ ক্যাম্পাসের চারপাশ পরিস্কার পরিছন্ন করা হয়।

সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ ও ভালোবাসা বাড়াতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) ডাক্তার নজরুল ইসলামের উদ্যোগে এ পোশাক বিতরণ করা হয়।

সম্প্রতি আয়োজিত এ কার্যক্রমে শিশু-কিশোর ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ করা হয়। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে-এমন লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিশুদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকার শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পোশাক উপহার দেওয়াকে তারা একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। এলাকাবাসীর কয়েকজন বলেন, বর্তমান ওয়ার্ড সদস্য ডাক্তার নজরুল ইসলাম বিভিন্ন সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেন। শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে তার এ উদ্যোগও স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ সময় স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন বয়সী মানুষ তার এ উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সমাজের শিশু-কিশোরদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য খেলাধুলার সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

স্থানীয়দের একাংশ আরও জানান, আগামী দিনেও ডাক্তার নজরুল ইসলাম যেন এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করেন, সেটিই তাদের প্রত্যাশা। একই সঙ্গে তারা তাকে আবারও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে চান বলেও মত প্রকাশ করেন।
তবে স্থানীয়দের এই প্রত্যাশা ও মতামত তাদের নিজস্ব বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

এলাকাবাসী ডাক্তার নজরুল ইসলামের ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ডের সাফল্য কামনা করে বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার মতো উদ্যোগ আরও বাড়ানো হলে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠতে সহায়ক হবে।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‌্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‌্যালি

সংবাদদাতা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ব্যানার ও রঙিন বেলুন হাতে অংশ নেয়।

র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দীন ফারুকী ও অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম। এসময় সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলামের এবং সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, ২০২৪ সালে প্রি-প্লে থেকে দশম শ্রেণির পাঠদান দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।