বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার গ্রহণের হার বেশি হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত একটি বার্তার মাধ্যমে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ডিপার্টমেন্ট অব স্টেটের তথ্য অনুযায়ী, ৭৫টি দেশের ওপর এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে, সেইসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা গ্রহণের প্রবণতা অস্বাভাবিকভাবে বেশি। যে কারণে মার্কিন করদাতাদের ওপর আর্থিক চাপ কমাবে এই সিদ্ধান্ত।

তবে মার্কিন দূতাবাস আরও জানায়, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক ভিসা, শিক্ষার্থী ভিসা কিংবা ব্যবসায়িক ভিসার মতো অনভিবাসী বা নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, যারা শিক্ষার্থী হিসেবে বা ভ্রমণে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক, তাদের জন্য ভিসার নিয়ম আগের মতোই থাকছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ২০২৬ সাল থেকে বাংলাদেশসহ এই ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া বন্ধ রেখেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

চলতি বছরের ৪ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেছিলেন। ঐ তালিকায় কোন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার সবচেয়ে বেশি গ্রহণ করেন, তা তুলে ধরা হয়েছিল। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শীর্ষক ঐ তালিকায় মোট ১২০টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

ট্রাম্পের প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশই সরকারি সুবিধা বা সহায়তার ওপর নির্ভরশীল। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসী পরিবারগুলোর মধ্যে বাংলাদেশি পরিবারের সরকারি সহায়তা নেয়ার হার বেশ উল্লেখযোগ্য। এই পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই মূলত অভিবাসী ভিসা স্থগিতের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালের নাম এই তালিকায় রয়েছে। এই দেশগুলো থেকেও বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং তাদের একটি বড় অংশ সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকেন। ট্রাম্পের এই তালিকা প্রকাশের পর থেকেই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল, যা এখন ভিসা স্থগিতের সিদ্ধান্তের মাধ্যমে বাস্তব রূপ নিল।

যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন নীতি অনুযায়ী, কোনো দেশের নাগরিক যদি মার্কিন করদাতাদের অর্থের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তবে তাদের প্রবেশের হার সীমিত করার ক্ষমতা মার্কিন প্রশাসনের রয়েছে। এর মাধ্যমে তারা মূলত আর্থিকভাবে স্বাবলম্বী অভিবাসীদের উৎসাহিত করার বার্তা দিচ্ছে।

 

Ads small one

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাবের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সময়োপযোগী একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে কথিত গণমাধ্যমকর্মীসহ একটি মহল।

ধর্মান্ধতার আড়ালে ধর্মের নামে বাড়াবাড়ি পবিত্র ও মহান ধর্ম ইসলামও সমর্থন করেনা। বর্তমান তরুণ সমাজে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের গুরুত্ব বোঝাতে জেলা প্রশাসকের এ বক্তব্য নিয়ে কোনভাবেই বিভ্রান্তি তৈরি করার সুযোগ নেই।

মুলধারার গণমাধ্যমকর্মীদের সংগঠন সাতক্ষীরা প্রেসক্লাব জেলা প্রশাসকের বিরুদ্ধে এ ধরণের দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি সাতক্ষীরার স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল তৈরী করা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ সকল সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

সংবাদদাতা: সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করে জেলা প্রশাসক বক্তব্য দিয়েছেন অভিযোগ এনে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণœ করেছে।

 

অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে।

 

এধরনের মন্তব্য জেলার জনগণের প্রতি অসম্মানজনক এবং অনভিপ্রেত। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান। সমাবেশে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে অবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এন্টার টিভির তালা উপজেলা প্রতিনিধি হলেন আবু রায়হান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
এন্টার টিভির তালা উপজেলা প্রতিনিধি হলেন আবু রায়হান

জনপ্রিয় স্যাটেলাইট ও অনলাইন সংবাদমাধ্যম ‘এন্টার টিভি নিউজ’-এর তালা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান।

 

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সাতক্ষীরার তালা অঞ্চলের সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি