শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। খেলার শুরুতেই মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত খেলায় মুগ্ধ হন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য রবিউল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সহকারী স্টেশন কর্মকর্তা এরফান হোসেন, ফয়সাল, সাহেব আলী প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহমর্মিতার মনোভাব গড়ে ওঠে।
দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে একাধিক দল অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও প্রতিযোগিতার ছাপ। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠের চারপাশে জড়ো হন বিপুল সংখ্যক দর্শক। আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উক্ত খেলায় চন্ডিপুর প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করেন। খেলাটি পরিচালনা করেন শরিফুল ইসলাম।

Ads small one

এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে মুম্বাইয়ে প্রতিবাদ করার সময় প্রখ্যাত অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অনুমোদনহীন কোনও রাজনৈতিক জমায়েত ঠেকাতে পুলিশ এই কঠোর পদক্ষেপে নামে।

দিনের শুরুতে একই স্থান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা। রাজধানী দিল্লিতে সিজেপির বিক্ষোভের প্রতি সংহতি জানাতে অনুমতি ছাড়াই সেখানে জড়ো হয়েছিলেন তারা।

তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য চলমান আন্দোলনে দিল্লিতে প্রায় তিন হাজারের বেশি বিক্ষোভকারীদের আটক করা হয়।

পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি মানেই নতুন লুকে চমক। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না আর রাজকীয় সাজে তার নতুন ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।

 

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির কাজ তার সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।

 

পরীমণির চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামারের ছাপ। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল আর হাতে সোনালি বালা- সব মিলিয়ে ভিন্টেজ লুকে নজর কেড়েছেন তিনি।

অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা

শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে অভিনেত্রী তানজিন তিশার গাড়ি। তবে বড় ধরনের কোনও আঘাত পাননি তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে এসেছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।