শ্যামনগরে ‘ভয়েস অফ সিটিজেন্স’-এর অর্ধ-বার্ষিক পরিকল্পনা সভা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা অফিসার ক্লাব মিলনায়তনে সোমবার (১৮ মে) ‘শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটি’র অর্ধ-বার্ষিক সমন্বয় ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর পরিচালিত ‘গোফরইমপ্যাক্ট’ কর্মসূচির আওতায় ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
উপজেলা কমিটির সভাপতি রনজিৎ বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানীর সঞ্চালনায় সভায় আলোচনা করেন রূপান্তরের সিনিয়র অফিসার বনানী দাশ গুপ্ত বাসন্তী। কমিটির কার্যক্রম উপস্থাপন করেন সহসভাপতি আইরুন্নেছা, আশরাফ হোসেন, আবু সাইদ ও মর্জিনা খাতুন।









