শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্সারসাইজ কর্মশালা
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘সিটিজেন্স রিভিউ এক্সারসাইজ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর ক্র্যাগ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারের ডেল্টা প্ল্যান, এলাকার জলাবদ্ধতা, বেড়িবাঁধ ভাঙন ও ভূমিহীনদের জমি দেওয়ার বিষয়টি উঠে আসে।
উত্তরণ কর্মকর্তা নাজমা আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, সাবেক ইউপি সদস্য আজিবর রহমান, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, লাকী আক্তার ও উত্তরণ কর্মকর্তা রিপন।












